1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

বিরাট এক মুশকিলে পরেছেন ইমন চক্রবর্তী

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
Oplus_131072

 

কলকাতার জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী একের পর এক হিট গান উপহার দিয়ে চলেছেন। এই এতেই তিনি মানুষের মনে সহজেই জায়গা করে নিয়েছেন। পেয়েছেন জাতীয় পুরস্কারও। কিন্তু ইমন ছোট থেকেই একটা জটিল সমস্যায় ভুগছেন। তাকে নাকি বয়সের তুলনায় অন্যদের থেকে বড় দেখায়! এই কারণেই মাঝে মধ্যে সমস্যায় পড়েন তিনি। আগে আশপাশের বয়সে বড় মানুষদেরও তার থেকে ছোট হিসেবে গণ্য করা হতো। আর এখন তো এটা আরও মুশকিল।

এবার ইমন এই বিষয়টি সোশ্যাল হ্যান্ডেলে জানান দিলেন প্রকাশ্যে। লিখলেন, ছোটবেলা থেকেই আমাকে বড় বড় দেখতে লাগে। আমার থেকে বয়সে বড় কোনো দিদিকে নিয়ে বাইরে বেরোলে সবাই আমাকে ওর দিদি বলতো। একটা হাসি হাসতাম আমি। আর ভেতরে ভেতরে খুব রাগ হতো তখন।

কিন্তু, এখন তো আরও মুশকিল হয়ে গেছে ইমনের। একে তো জনপ্রিয় গায়িকা, কেউ দেখলেই টপ করে একটা প্রণাম করেন। বয়সে ছোট নাকি বড় সেই বিষয়েও ভাবেন না অনেকে। তাতে লজ্জায় পড়ে যান শিল্পী।

এই বিষয়টি উল্লেখ করে শিল্পী লিখলেন, এখন তো আরও মুশকিল। সবাই দিদি বলে। তা বলুক। কারোর বয়স পঁয়তাল্লিশ, দেখা হলো। ঝপ করে একটা নমস্কার দিয়ে বসল। কি জ্বালায় পড়েছি বলুন তো। ঝপ ঝপ করে পেন্নাম করে আমার পাপ আর বাড়াবেন না তো। ছোট-বড় সবাইকে আমি আশীর্বাদ দিলাম। খুশি ???

উল্লেখ্য, ইমন চক্রবর্তী সিনেমার গানের পাশাপাশি নিজের তত্ত্বাবধানে নতুন গান মাঝেমধ্যেই উপহার দিয়ে থাকেন। কিছু দিন আগে ফিল্মফেয়ার পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি