1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

বুবলী – শরিফুল রাজ অন্য সম্পর্কের ইঙ্গিত দিলেন

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪

 

দেশীয় চলচ্চিত্রের লেডি সুপারস্টার বুবলী যখন সরকারি অনুদানে নির্মিত ‘দেয়ালের দেশ’ ছবিতে অভিনয় করেন, তখন থেকেই শোনা যাচ্ছিল ছবিটি আলোচনার ঝড় তুলবে। ঈদে মুক্তি প্রতীক্ষিত ছবিটির ৫৬ সেকেন্ডের টিজার বুঝিয়ে দিয়েছে মুক্তির পর আসলেই ঝড় ওঠবে। বুবলী ছবিটি নিয়ে আগেই জানিয়েছিলেন – এটি অনুদান নিয়ে চলচ্চিত্রের প্রচলিত ট্যাবু ভেঙে দেবে।

‌’দেয়ালের দেশ’ ছবিটির টিজার আজ (২৩ মার্চ) প্রকাশিত হয়েছে। ছবিটির নির্মাতা মিশুক মনির তার পূর্বঘোষণানুয়ী আজ ঠিক চারটায় প্রকাশ করলেন বুবলী – রাজ এর ৫৬ সেকেন্ডের ঝলক। যাতে আঁচ করা যায় এই ছবিতেতে শরিফুল রাজ এমন চরিত্রে আছেন, যিনি মর্গে কাজ করেন। অন্যদিকে বুবলীর চরিত্রটি এক সাদামাটা তরুণীর। তাদের মধ্যে এক সম্পর্কের ইঙ্গিত পাওয়া যায়। কিন্তু সেটা কেমন, আর মর্গের সঙ্গেও বা তাদের কী সংযোগ, সেসব রহস্য অধরাই রয়ে গেছে।

শুরু থেকেই ঈদে মুক্তি প্রতীক্ষিত ছবিগুলোর তালিকায় আলোচনার শীর্ষে রয়েছে এই ‌’দেয়ালের দেশ’। টিজারেো চিত্রায়ন, গল্পের রহস্যময় প্লট, বুবলী – রাজ এর সাজ – অভিনয় ও ব্যাকগ্রাউন্ড মিউজিক – সব কিছুতেই দারুণ কিছুর ইঙ্গিত পাওয়া গেলো। ফলে দর্শক – সমালোচকরা টিজারটির প্রশংসায় পঞ্চমুখ। প্রথম জুটি হিসেবেই বুবলী – রাজ দারুণ কিছু দিতে যাচ্ছেন, এমন ইঙ্গিতই লক্ষ্য করা গেলো টিজারে।

ছবিটি নিয়ে বুবলী বলেন, গল্প পড়েই ভীষণ ভালো লেগেছিল। আমরা প্রায়ই বলি ভিন্ন রকম গল্প, ভিন্ন ধরনের চরিত্র। কিন্তু অনেক সময় পর্দায় সে বিষয়টা পরিষ্কার বোঝা যায় না। এই ছবিটি সেখান থেকে ব্যতিক্রম। এর গল্পটা আসলেই ভিন্ন আঙ্গিকের। এমন ধরনের চরিত্রে এর আগে আমার অভিনয় করা হয়নি। বিশেষ করে আমার জন্য এই ছবিতে অভিনয়ের সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল। কারণ তখনও আমি পুরো কমার্শিয়াল ছবির নায়িকা। আর এই ছবিতে আমাকে নায়িকা নয়, চরিত্র হয়ে উঠতে হবে এবং সেটাকে বিশ্বাসযোগ্য করতে হবে। সে ব্যাপারে বিশেষ করে আমার পরিচালক এবং সহশিল্পীরাও দারুণভাবে হেল্প করেছে। আরেকটি বিষয় হচ্ছে, অনুদানের ছবি নিয়ে যে ট্যাবু সৃষ্টি হয়েছে, সেটা ভেঙে যাবে এই ছবির মাধ্যমে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি