1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

ভিকারুননিসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন মাজেদা বেগম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ শিক্ষক মাজেদা বেগম। তিনি কলেজ শাখার জীববিদ্যার সহকারী অধ্যাপক। সোমবার (১২ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে তাকে এ দায়িত্ব দেয়ার কথা বলা হয়। বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. রিজাউল হক চিঠিতে সই করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী পদত্যাগ করায় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ শিক্ষক, জীববিদ্যার সহকারী অধ্যাপক মাজেদা বেগমকে দায়িত্ব প্রদান করা হলো।

রবিবার শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী ও পদার্থবিজ্ঞান বিষয়ের শিক্ষক ফারহানা খানম। তাদের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনে যোগ দেয়া শিক্ষার্থীদের হেনস্তা ও টিসি দিয়ে বের করে দেয়ার হুমকির অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। পাশাপাশি তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে বলেও জানান তারা।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি