1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

ভুলো মনে তোমাকেই খুঁজি”

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুন, ২০২৩

“ভুলো মনে তোমাকেই খুঁজি”

রাজলক্ষ্মী মৌসুমী

আজকাল ভুলে যাই মনে থাকে না কিছুই।
সকালের প্রাপ্তিটুকু রাখি অন্তরে, কিন্তু যখন ছুঁতে যাই পাই না কিছুই, সব ফাঁকা
আশা- নিরাশা,ছলনার দুরাশার ভীরে ডুব দিয়েছি কতবার মনে নেই তো?
ধূম্রজালে আটকে গেছি সেই কবে।
তবুও অগোচরে কল্পনায় ডুবে থাকি।
আমি কল্পনার তরুলতা বেয়ে বেয়ে পৌঁছে যাবো ভাবি কিন্তু পারিনা তো?
পথের দিশা দেখিয়েছিলে তুমি,কত অনাবিল সুখের
কথা বলেছিলে সেদিন, হয়তো আজ আর মনে নেই তোমার।
আর কখনও এমনি করে বলোনা কাউকে মিথ্যে ছলনারis কথা।
অসীম সুখের ভার টুকু শুধু তুমি নিও, সীমাহীন কষ্টের ভার শুধু আমাকে দিও।
এভাবেই সব শূণ্যতায় জড়িয়ে রাখি নিজেকে।
চোখের কোণে একটু একটু করে কষ্টের জল জমা হয় প্রতিদিন।
চোখদুটো ভারী হয়ে আসে, জলে ভরে যায়।
আমার চোখে এতো ভালোবাসা ও একরাশ কষ্টের বিন্দু বিন্দু অশ্রু যেনো ঝরে পড়বে আকাশের বৃষ্টির মতো। পরক্ষণেই তোমায় ভুলো মনে আবার
আবিস্কার করি সেই কদম ফুলের
অনেক স্মৃতি মাখা গাছটির নীচেই।
বর্ষার বারি ধারায় কদম ফুলগুলো যেনো নুইয়ে পড়েছে তোমার আমার ভালোবাসার বুকের পাঁজরে
থোকা থোকা কদম ফুল গুলো মাথার উপর হেলেদুলে নাচছিলো ঘন বর্ষনে।
একসময় বৃষ্টি থেমে যায়।
বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো আমিও যেনো বেমালুম ভুলে গেলাম প্রেমের আলিঙ্গনের মুহূর্তের সময়টুকু।
জানো? ভুলো মন বলেই আজো ভালো আছি।
না হলে চোখের জলে নদীর মোহনায় মিশে
ভেসে যেতাম অচিরেই।
যদি কখনও হারিয়ে যাই স্মৃতির সমাধিতে একটু স্পর্শ করো তোমার হাতেই।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি