1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

মঞ্জুলিকা হয়েই কি ফিরছেন বিদ্যা বালান?

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪

দীর্ঘ প্রায় দেড় যুগ পর নিজের অভিনীত বিখ্যাত ছবির সিক্যুয়ালে ফিরছেন বলিউডি তারকা বিদ্যা বালান। তিনি ২০০৭ সালে মঞ্জুলিকা চরিত্রে দেখা দিয়েছিলেন রি ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি ‘ভুল ভুলাইয়া’তে। কিন্তু এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি অর্থাৎ ‘ভুল ভুলাইয়া ২’ তে তাকে দেখা যায়নি। ওই ছবিতে বিদ্যা অভিনীত মঞ্জুলিকা চরিত্রে অভিনয় করেন টাবু। তবে নিজের বিখ্যাত ছবির তৃতীয় সিরিজে ১৭ বছর পর ফিরছেন বিদ্যা।

‘ভুল ভুলাইয়া ৩’ এ দেখা যাবে বিদ্যা বালানকে। তবে তিনি মঞ্জুলিকা হয়েই ফিরছেন কী না তা জানা যায়নি। অনেক হিন্দি ছবিতেই এই অভিনেত্রীকে বাংলায় সংলাপ বলতে শোনা গেছে। জানা গেছে, এই ছবিতেও বিদ্যাকে ঝরঝরে বাংলায় কথা বলতে শোনা যাবে। ভুল ভুলাইয়া এবং ভুল ভুলাইয়া ২ মুক্তির পর দর্শকদের থেকে তুমুল সাড়া পেয়েছিল ছবিটি। বক্স অফিসে চুটিয়ে ব্যবসাও করে এই ছবি। এবার আসছে রি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি, ভুল ভুলাইয়া ৩। আর সেই ছবিতেই দীর্ঘ ১৭ বছর পর ফিরতে চলেছেন বিদ্যা বালান।

জানা গেছে, চলতি বছরের মার্চ মাস থেকে শুরু হবে ভুল ভুলাইয়া ৩ এর কাজ। আর সেখানেই মুখ্য ভূমিকায় দেখা মিলবে বিদ্যা বালানের। এই ছবিটির পরিচালনা করছেন আনিস বাজমি। ভুল ভুলাইয়া ৩ এর অনেকটা অংশের শুটিং হবে কলকাতায়। বাদ যাবে না পশ্চিমবঙ্গের অন্যান্য একাধিক জায়গাও। সূত্রের খবর অনুযায়ী বিদ্যা বালান ছাড়াও এই ছবিতে দেখা যাবে কার্তিক আরিয়ানকেও। তিনি ভুল ভুলাইয়া ২ এরও অংশ ছিলেন। তবে এই নায়ককে কোন ভূমিকায় দেখা যাবে সেটাই এখন দেখার বিষয়। আশা করা হচ্ছে চলতি বছরের দীপাবলির সময় মুক্তি পাবে এই ছবি।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি