1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

মাংসের কিমা দিয়ে রান্না করুন শাহি পোলাও

নিজস্ব প্রতিবাদক
  • প্রকাশের সময় : সোমবার, ১০ জুলাই, ২০২৩

এবার ব্যতিক্রমী একটি রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। এটি হলো মাংসের কিমার শাহি পোলাও। তো, আসুন রেসিপিটি জেনে নেওয়া যাক।

পোলাওয়ের উপকরণ :
পোলাওয়ের চাউল ৫০০ গ্রাম, সয়াবিন তেল / ঘি ১০০ গ্রাম, এলাচ ও দারুচিনি ২-৩ পিস করে, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, গোলাপ জল ১ চা চামচ, আলুবোখারা ৮-১০ পিস, লবণ স্বাদমতো, পানি চালের ডবল এবং কাবাব ছোট ২ কাপ।

পোলাও রান্নার প্রণালি :
চাল ২০ মিনিট ভিজিয়ে রাখুন। এবার হাড়িতে সয়াবিন তেল, এলাচ ও দারুচিনি ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, আদা ও রসুন বাটা, লবণ, পানি দিন। পানি ফুটে উঠলে গুড়া দুধ দিন। এবার পোলাওয়ের চাল দিয়ে ঢাকনা সহ রান্না করুন ১০ মিনিট। পরে নেড়ে দমে রান্না করুন আরও ১০ মিনিট। ব্যস, তৈরি হয়ে গেলো পোলাও।

কাবাব এর উপকরণ :
মাংসের কিমা ১ কাপ, বুটের ডাল আধা কাপ, আদা ও রসুন বাটা ১ চা চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, কাঁচা মরিচ কুঁচি ১ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ এবং ডিম ১ টা।

কিমা তৈরির প্রণালি :
কিমা ও বুটের ডাল পানি দিয়ে সিদ্ধ করুন। পরে মিহি করে বেটে নিন। সব উপকরণ একসাথে মাখিয়ে কাবাব তৈরি করে বাদামি করে ভেজে নিন। এবার পোলাওয়ের সঙ্গে ছোট ছোট ভাজা কাবাব একসাথে মিশিয়ে পরিবেশন করুন।

আফরোজা খানম মুক্তা : স্বত্ত্বাধিকারী, সৌখিন কারুশিল্প।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি