1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

মাতাল হাওয়া’য় শাবনূরের থাকা নিয়ে সংশয়

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪

 

ঢাকার চলচ্চিত্রের নন্দিত নায়িকা শাবনূরের ক্যারিয়ার তিন দশকের বেশি সময়ের। তবে দীর্ঘ একটা সময় ধরে বড় পর্দায় অনুপস্থিত তিনি। সম্প্রতি পর্দায় ফেরার জন্য অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন এই নায়িকা। দেশে ফেরার আগে তিনি যুক্ত হয়েছেন তরুণ নির্মাতা আরাফাত হোসেনের ‘রঙ্গনা’ নামের একটি চলচ্চিত্রে। এই ছবির মাধ্যমে বিরতি পেরিয়ে নতুনভাবে তার পর্দায় প্রত্যাবর্তন হবে বলে ধারণা করা হচ্ছে।

সম্প্রতি ছবিটির একটি পোস্টার প্রকাশ্যে এলে এটা নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচিত হতে হয় শাবনূরকে। ‘রঙ্গনা’ মুক্তির পর সবার ভুল ভাঙবে উল্লেখ করে তিনি বলেন, যে পোস্টার প্রকাশিত হয়েছে তাতো একটি ডামি মাত্র। ছবিটির কাজ আগে শুরু করি, নতুন পোস্টার আসুক আর সবশেষে ছবিটি মুক্তি পাক তাহলে দেখবেন আমার মতো দর্শকও এই ছবির গল্প পছন্দ করেছেন।

শাবনূর আরও বলেন, আমি আবারও বলছি, আমাকে যারা ভালোবাসেন, তারা আমাকে ভালো কাজে দেখতে চান। আমি ভালো কাজ দিয়ে ফেরার জন্য দীর্ঘদিন অপেক্ষা করছিলাম। যে ছবিটি দিয়ে আমার পর্দায় ফেরার কথা, সে কাজটি মুক্তির পরই সবার ভুল ভাঙবে। পরিচালক তরুণ হলেও কাজটি তার নতুন নয়। দারুণ একটি ছবিই তিনি উপহার দেবেন – এটা আমার বিশ্বাস।

সম্প্রতি মাহফুজ আহমেদের বিপরীতে চয়নিকা চৌধুরীর নির্মাণে একটি ছবির মাধ্যমে শাবনূরের পর্দায় ফেরার গুঞ্জন উঠলেও সেটি আসলে ধোপে টেকেনি। কারণ, এটা নিয়ে কোনও নির্ভরযোগ্য তথ্য মিলছে না। শাবনূরও জানালেন, ‘মাতাল হাওয়া’ ছবিটির কোনো কিছুই এখনও চূড়ান্ত নয়। তিনি বলেন, এই ছবির বিষয়ে এখনও বিস্তারিত আলাপ বাকি রয়ে গেছে। প্রস্তাব পেয়েছি মাত্র। আগে গল্প ও চিত্রনাট্য দেখি, তারপর ব্যাটে – বলে মিললে তবেই এই ছবিতে অভিনয় করবো।

শেষ খবরে জানা গেছে, ‘রঙ্গনা’ ছবিতে শাবনূরের নায়ক কে হচ্ছেন, তা নিয়ে নায়িকা বা পরিচালকের কেউই কোনো আভাস দেননি। তবে শীঘ্রি ঘোষণা করে হবে বলে জানিয়েছেন নির্মাতা আরাফাত। নারী কেন্দ্রিক গল্পে ছবিটি নির্মাণ হবে বলে জানানো হয়েছে। সম্ভবত আগামী মাসেই ছবিটির নির্মাণ কাজ শুরু হচ্ছে বলে আভাস পাওয়া গেছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি