1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

মাত্র এক রাতের জন্যে ১০ কোটি নিয়েছিলেন ঐশ্বরিয়া

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Oplus_131072

 

মডেলিং থেকে তার বিশ্বসুন্দরীর খেতাব প্রাপ্তি। অতপর বলিউডের নায়িকা। এক পর্যায়ে বলিউডের গণ্ডি পেরিয়ে তার যাত্রা হলিউডে। কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে দাঁড়ানো। নিজের ক্যারিয়ারে বহু সোনালি মুহূর্ত দেখেছেন অমিতাভ বচ্চনের পূত্রবধূ ঐশ্বরিয়া রাই। আবার একই সঙ্গে অস্বস্তিকর বিতর্কেও জড়িয়েছেন একাধিক বার।

শোবিজ ক্যারিয়ারের শুরু থেকে উপমহাদেশে ঐশ্বরিয়া রাই মানেই বিশেষ কিছু। তাকে নিয়ে ভক্ত মনে উত্তেজনার পারদ বরাবরই তুঙ্গস্পর্শী। একসময় ঐশ্বরিয়াকে নিমন্ত্রণ জানাতে মরিয়া থাকতো দেশ বিদেশের নাম করা ভক্তরা। ভারতীয় একটি গণমাধ্যমের খবর অনুযায়ী, ঐশ্বরিয়া’র সেই ভক্তদের একজন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি। ২০০৮ সালে তিনিও চেয়েছিলেন তার অনুষ্ঠানে তাকে আনতে।

অভিনয়ের পাশাপাশি মডেলিং ছাড়াও বিভিন্ন ব্যক্তিগত অনুষ্ঠানে উপস্থিত হয়েও মোটা টাকা আয় করেন তারকারা। ঐশ্বরিয়াকেও সে সময় বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে দেখা যেতো। শোনা যায়, জারদারি নিজের ইচ্ছেপূরণের জন্য ১০ কোটি রুপি ব্যয় করেছিলেন। যদিও এর প্রমাণ এখন পর্যন্ত নেই। তেমনি এই প্রসঙ্গে ঐশ্বরিয়াও মুখ খোলেননি।

ঐশ্বরিয়াকে সাধারণত অধিকাংশ মানুষই মনে করে থাকেন বিশ্বের অন্যতম সুন্দরী নারী। এই কারণেই এমন সেলিব্রেটি কে নিজের দেশের অনুষ্ঠানে পেতে কে না চাইবে। জারদারি থেকে ১০ কোটি রুপি নিয়েছেন ঐশ্বরিয়া – প্রথম দিকে এই দাবি করেন পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক শাহিদ মাসুদ। আসিফ জারদারি’র একটি ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে তিনি জানতে পারেন পাক প্রেসিডেন্টের বাসভবনের অনুষ্ঠানে এক রাতে নৃত্য পরিবেশনা করেন ঐশ্বরিয়া। সেই জন্যই নাকি তাকে ১০ কোটি রুপি দেন জারদারি। ঘটনার সত্যি – মিথ্যা জানা নেই। তবে মাসুদের দাবি ঘিরে পাকিস্তানের অনেকেই হতবাক।

অপরদিকে এ নিয়ে কোনও প্রমাণ পেশ করতে পারেননি মাসুদ। ওই ‘তথাকথিত অনুষ্ঠান’ এর কোনও ভিডিও ফুটেজ বা প্রত্যক্ষদর্শীর নাম উল্লেখ পারেননি তিনি। তবে চ্যাট শো’তে মাসুদ যে এ কথা বলেছেন তার ভিডিও নিজেদের জিম্মায় আছে বলে দাবি একটি ভারতীয় সংবাদমাধ্যমের।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি