1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

মাত্র ১৫ দিনেই ফাইটারের হাওয়া টাইট

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪

 

মন্থর গতিতে এগোচ্ছে হৃত্বিক – দীপিকা জুটির বলিউডি ছবি ফাইটার এর আয়। ফিসফাস চলছে – ২০০ কোটি থেকে আর কতদূর হৃতিক রোশনের ছবিটি ? গুঞ্জন নয়, সত্যিই শোনা যাচ্ছে, ফাইটার ছবিটির হাওয়া প্রায় ফুস! পনের দিনের মধ্যেই একেবারে তলানিতে এসে ঠেকেছে হৃতিক রোশনের এই ছবির ব্যবসা। মন্থর গতিতে কোনও রকমে ২০০ কোটির লক্ষ্যে এগোচ্ছে। ছবিটি মুক্তির ১৫ দিনের দিন বক্স অফিসে আড়াই কোটির সামান্যই বেশি ঘরে তুলতে পারলো এই ছবি।

হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন অভিনীত ফাইটার মুক্তি পেয়েছে দেখতে দেখতে ১৫ দিন কেটে গিয়েছে। ১৫ দিনের দিন এই ছবিটি বক্স অফিসে ২ কোটি ৬৫ লাখ টাকা আয় করেছে। ফলে বর্তমানে ভারতীয় বক্স অফিসে এই ছবিটির মূল আয় গিয়ে দাঁড়িয়েছে ১৮৭.৪০ কোটি টাকায়।

মুক্তির পর প্রথম সপ্তাহে ফাইটার ছবিটি বক্স অফিসে ১৪৬.৫ কোটি টাকা আয় করেছিল। এরপর দ্বিতীয় শুক্রবার এটি ৫.৭৫ কোটি টাকা ঘরে তোলে। এরপর শনি, রবি আসতেই বেশ অনেকটা বেড়েছিল আয়ের পরিমাণ। এই দুদিন যথাক্রমে ছবিটি ১০.৫ কোটি এবং ১২.৫ কোটি টাকা আয় করেছিল। এরপর সোমবার আসতেই ফের একা ধাক্কায় অনেকটাই কমে যায় আয়। দ্বিতীয় সোমবার ফাইটার মাত্র ৩.২৫ কোটি টাকারই ব্যবসা করে। মঙ্গলবারও আয়ের পরিমাণ এক থাকে, অর্থাৎ ৩.২৫ কোটি আয় করে সেদিন। বুধবার সেটা কমে হয় ৩ কোটি। বৃহস্পতিবার আরও কমে যায় সেই পরিমাণ।

অন্যদিকে, ছবিটিতে নতুন করে যুক্ত হয়েছে, বেকারার দিল গানটি।
ভ্যালেন্টাইন্স ডের ঠিক আগেই ফাইটার ছবিতে যোগ করা হয়েছে এই রোম্যান্টিক গান বেকারার দিল। ৯ ফেব্রুয়ারি থেকে বড় পর্দায় ছবিতে এই গানটি দেখানো হবে। সম্প্রতি টুইট করে পরিচালক সিদ্ধার্থ আনন্দ এই খবর জানিয়েছেন। ছবি মুক্তির প্রায় দুই সপ্তাহ পর ছবিতে এই গানটি যোগ করা হল। বিশাল – শেখর, শিল্পা রাও, প্রমুখ গানটি গেয়েছেন। কুমার লিখেছেন গানটি।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি