
করবে যারা মাদক সেবন
মরবে তারা অকালে
ভোগবে তারা নানান রোগে
রাত দুপুর আর সকালে
পুরুষের সাথে মাদক সেবন
করছে অনেক নারী
দিনে দিনে বেড়েই চলছে
মাদকের কারবারি
শহর নগর গ্রামে গঞ্জে
আজ মাদকের ছড়াছড়ি
মাদক জোগাতে চুরি করে ছেলে
বাবার হাতের ঘড়ি
মাদকের টাকার যোগান দিতে
চুরি ডাকাতি গেছে বেড়ে
রাস্তাঘাটে বাড়ছে ছিনতাই
সবকিছু নিচ্ছে কেরে
নেশার জন্য সন্তানের হাতে
কত বাবা-মা হলো খুন
সমাজটাকে ধ্বংস করছে
মাদক নামের ঘুন
মাদক সেবন আইনের চোখে
দণ্ডনীয় অপরাধ
আসুন সবাই মিলে করি
মাদক বিরোধী প্রতিবাদ