1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

মুন্নির ফেসবুক পোস্ট নিয়ে বুবলীর প্রতিক্রিয়া

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

গত ৪নভেম্বর সকালে ভাইরাল হওয়া একটি স্ক্রিন শটের বিষয়ে মুখ খুলেছেন ঢালিউডের শীর্ষ নায়িকা ও জনপ্রিয় মডেল বুবলী। স্ক্রিন শটটি ছিল টিভি চ্যানেল গানবাংলা’র কৌশিক হোসেন তাপসের স্ত্রী মুন্নির একটি ফেসবুক পোস্ট। ওই পোস্টটি ছিল – তাপসের সঙ্গে বুবলীর প্রেম – ভালোবাসা বিষয়ক। যদিও মুন্নি জানিয়েছেন, তার ফেসবুক আইডি হ্যাক করে কেউ ওই পোস্টটি দিয়েছিল। তিনি আরও জানিয়েছেন, তার আইডি এখন তার নিয়ন্ত্রণে। যাই হোক, অবশেষে স্ক্রিন শটটির বিষয়ে বুবলী একটি লিখিত বক্তব্য পাঠিয়েছেন গণমাধ্যমকর্মীদের।তার সেই লিখিত বক্তব্যটি হুবহু প্রকাশ করা হলো ……….

বুবলী লিখেছেন – এসব নোংরা ষড়যন্ত্র আর কত নিবো জানা নেই। কিসের কোন পোস্ট নিয়ে সকাল থেকে হঠাৎ করে সাংবাদিকদের কাছ থেকে জানলাম, যা বলতেও রুচি তে বাঁধছে। শুনেছি হ্যাকাররা ফেসবুক আইডি হ্যাক করে পোস্ট করেছিল, হ্যাকারদের শনাক্ত করার কাজ চলছে।

একটি গ্রুপ ব্যক্তিগতভাবে আমার প্রত্যেকটা কাজের জায়গায় নানান ভাবে নোংরামি শুরু করেছে গত বেশ কিছু দিন ধরে। এখন আবার আমি যেই টিএম ফিল্মস এর সাথে “খেলা হবে” নামে নতুন সিনেমা করতে যাচ্ছি, তাতেই এখন এখানে কীভাবে পরিবেশ নোংরা করবে সেই পাঁয়তারা চলছে। টিএম ফিল্মস এর কর্ণধার তাপস ভাই আর মুন্নি আপুকে আমি প্রচণ্ড সম্মান করি। তাদের কাজের পরিবেশ ভীষণ স্বচ্ছ এবং সম্মানের। তারা দুজন বাংলাদেশের মোস্ট আইডল কাপল এবং অত্যন্ত শিল্পমনা। তাপস ভাইয়ার আগে মুন্নী আপুর সাথে আমার পরিচয় হয়েছে প্রয়াত সালমান শাহ এর একটি প্রোগ্রামে। আমার অনেক বিষয়ে আপু অনেক সুন্দর করে পরামর্শ দিয়ে থাকেন, অনেক স্নেহ করেন আমাকে ভাইয়া আর আপু দুজনেই। আমার পরিবারের মতো অনেক গুরত্বপূর্ণ অংশ তারা।

সেখানে আমাদের এতো সুন্দর একটি সম্পর্কে যারা এসব নোংরামি করে তাদের স্বার্থ হাসিল করতে চাইছে তাদেরকে আল্লাহ হেদায়েত দিক। কারণ, আমরা শিল্পী মানুষ আমাদের কাজ গুলো শৈল্পিক l, তাই ক্রিয়েটিভিটি নিয়ে শুটিংয়ে সময় দেয়াটা আমার কাছে বেশি গুরত্বপূর্ণ এসব নোংরা গ্রুপ বা হ্যাকার বা ট্রলারদের নিয়ে ভেবে সময় নষ্ট করার থেকে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি