1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

মৃত্যু নয় গুজব

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪

 

না ফেরার দেশে চলে গেলেন বলিউডের আলোচিত ও বিতর্কিত অভিনেত্রী পুনম পান্ডে! শুক্রবার (২ ফেব্রুয়ারি) তার অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে মাত্র ৩২ বছর এই অভিনেত্রী এক ভিডিও বার্তায় জানিয়েছেন, তিনি জরায়ু ক্যানসারে মারা যাননি। মৃত্যুর গুজব ছড়ানোর কারণও জানিয়েছেন এই বিতর্কিত অভিনেত্রী। তিনি জানান, সার্ভিকাল ক্যান্সারের বিষয়ে সবাইকে সচেতন করার লক্ষ্যে নিজের মৃত্যুর গুজব ছড়িয়েছেন।

এর আগে শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, জরায়ু ক্যানসারে প্রাণ হারিয়েছেন তিনি। ইনস্টাগ্রামের ওই পোস্টে বলা হয়েছে, আজ সকালটা আমাদের জন্য কঠিন। আপনাদের গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের প্রিয় পুনমকে সার্ভিকাল ক্যানসারে হারিয়েছি। পুনম পান্ডের ম্যানেজার পারুল চাওলা জানিয়েছেন, কিছুদিন আগে পুনমের ক্যানসারে ধরা পড়েছিল এবং এটি শেষপর্যায়ে ছিল। তিনি উত্তর প্রদেশে তার নিজ শহরে ছিলেন এবং তার শেষকৃত্য সেখানেই হবে।

এদিকে পুনমের মৃত্যুর খবরে দুঃখ প্রকাশ করেন অসংখ্য অনুরাগী। সামাজিক মাধ্যমে এখন শুধুই পুনমের বিষয়ে আলোচনা হয়েছে। শোক প্রকাশ করছেন বলিউড তারকারাও। ২০১৩ সালে নাশা ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন পুনম পান্ডে। ভোজপুরি, কন্নড় ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন। পুনমকে শেষ দেখা গিয়েছিল কঙ্গনা রানাওয়াতের রিয়েলিটি শো লকআপে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি