1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

যন্ত্রণায় সায়মা স্মৃতি’র চলচ্চিত্রে অভিষেক

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

 

সুন্দরী গ্ল্যামারাস তরুণী সায়মা স্মৃতি। দেশীয় শোবিজে এই তরুণী ইতোমধ্যে নিজেকে নতুন সম্ভাবনা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ছোটপর্দায় তার জয়রথ শুরু হয়েছে বেশ আগেই। এবার বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে সায়মা স্মৃতি’র। নিজের অভিনীত ‘যন্ত্রণা’ ছবিটি দিয়ে ঢালিউডে অভিষেক ঘটছে তার। ২৭ অক্টোবর মুক্তি পাচ্ছে আরিফুর জামান আরিফ পরিচালিত এই ছবিটি। এতে সায়মা স্মৃতি’র বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ। ত্রিভুজ প্রেমের গল্পের ছবি ‘যন্ত্রণা’।

বিনোদনের বৃহৎ মাধ্যম চলচ্চিত্রে অভিষেকের প্রতীক্ষায় থাকা সায়মা স্মৃতি বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, যন্ত্রণা ছবির মাধ্যমে আমি বড়পর্দায় প্রথমবার আসছি। নতুন হিসেবে হয়তো কিছু ভুল ত্রুটি থাকতে পারে। তবে আমি ভুল থেকে শিক্ষা নিয়েছি। আগামীতেই এই শিক্ষা কাজে লাগিয়ে চলচ্চিত্রে এগিয়ে করতে চাই।

এই ছবিতে সায়মা স্মৃতি তার সহশিল্পী হিসেবে পেয়েছেন শতাব্দী ওয়াদুদ, মানসী প্রকৃতি, ডন, বড়দা মিঠু, আশরাফ কবির, সোহেল রশিদ, গাঙ্গুয়া, জাহিদ, পারভেজ সুমন, শেখ স্বপ্না, পারভিন আক্তার, অতিথি শিল্পী তনামি হক প্রমুখ।

উল্লেখ্য, সায়মা স্মৃতি চাঁদপুরের মেয়ে হলেও জন্ম ঢাকায় এবং পড়াশোনা ঢাকাতেই। ইতিমধ্যে তিনি অমিতাভ রেজা, অনম বিশ্বাস নির্দেশিত গ্রামীণফোনের দুটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে শোবিজে কাজ শুরু হয় সায়মা স্মৃতি’র। পরে ব্র্যাকসহ একাধিক স্বনামধন্য প্রতিষ্ঠানের টিভিসিতে কাজের পর চলচ্চিত্রে অভিনয় করেছেন এই সুন্দরী তরুণী।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি