1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

রঙ্গনা’র জন্যে নিজেকে ফিট করছেন শাবনূর

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

 

ঢাকার চলচ্চিত্রের সর্বকালের অন্যতম সেরা তারকা শাবনূর অনেক দিন ধরেই অস্ট্রেলিয়া প্রবাসী। দীর্ঘ প্রবাস জীবনের কারণে তিনি চলচ্চিত্র থেকেও দূরে ছিলেন। সম্প্রতি ‘রঙ্গনা’ নামের একটি ছবিতে অভিনয় করে বিরতি কাটিয়েছেন। ইতোমধ্যেই ছবির প্রথম লটের শুটিং সম্পন্ন করেছেন শাবনূর। এরপর অস্ট্রেলিয়া ফিরে গেছেন। এখন দ্বিতীয় লটের শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন। এরই অংশ হিসেবে নিজের ফিগারে আমুল পরিবর্তন এনেছেন তিনি।

জানা যায়, ঈদে মুক্তির পরিকল্পনা নিয়ে রঙ্গনা ছবির নির্মাণ শুরু হয়েছিল। তবে ছবিটির কাজ পুরোপুরি শেষ না হওয়ায় ঈদে প্রেক্ষাগৃহে আসতে পারেনি। এরপরই ছবিটির পরিচালক আরাফাত জানান, বাকি অংশের কাজ শেষেই মুক্তি দেওয়া হবে রঙ্গনা।

এদিকে গতকাল রোববার (২৩ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুটি ছবি শেয়ার করেছেন শাবনূর। দেখেই বোঝা যাচ্ছে, শরীরের মেদ ঝেড়ে ফেলেছেন অভিনেত্রী। সেটাও রঙ্গনা ছবির চরিত্রের প্রয়োজনে। তার সেই দুটি ছবি শেয়ার করে পরিচালক আরাফাত লিখেছেন, গল্পের প্রয়োজনে, দ্বিতীয় লটের শুটিংয়ের প্রস্তুতি চলছে পুরোদমে

নায়িকার এমন পরিবর্তন দর্শকরাও বেশ ভালোভাবে নিয়েছেন। পছন্দের নায়িকার কাছ থেকে ভক্তরাও দারুণ কিছু প্রত্যাশা করছেন। তাদের আশা, পর্দায় আবারও পুরোনো শাবনূরের দেখা মিলবে। গেলো মে মাসে ছবির শুটিং শেষ করে অস্ট্রেলিয়ার সিডনিতে ফিরে গেছেন শাবনূর। শিগগিরই দেশে ফিরবেন তিনি। ঢাকায় ফিরলেই ছবিটির বাকি অংশের কাজ শেষ করবেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি