1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

রাজধানীতে ফাইন আর্টস ফোরাম ফেনীর ৪ দিনব্যাপী চারুকলা প্রদর্শনী শুরু কাল

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩

ফাইন আর্টস ফোরাম ফেনীর আয়োজনে আগামীকাল শুক্রবার থেকে চার দিনব্যাপী চারুকলা প্রদর্শনী শুরু হচ্ছে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায়। সবার জন্যে উন্মুক্ত এই প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
ফাইন আর্টস ফোরাম ফেনীর সভাপতি শিল্পী কাজি গোলাম কিবরিয়া জানান- বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীর আঁকা কিছু দূর্লভ ছবিসহ প্রদর্শনীতে স্থান পাচ্ছে ফেনীর তিনপ্রজন্মের শিল্পীদের বেশ কিছু দৃষ্টিনন্দন ছবি। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় জাতীয় চিত্রশালার ৫ নম্বর গ্যারারিতে প্রদর্শনীর উদ্বোধন করবেন বরেণ্য চিত্রশিল্পী আবদুল মান্নান। সংগঠনের সাধারণ সম্পাদক শিল্পী কিষাণ মোশারফ জানান- এই প্রদর্শনীতে ফেনীর ৩০ জন চিত্রশিল্পীর ৯৫টি ছবি স্থান পাচ্ছে।
ফাইন আর্টস ফোরাম ফেনীর সাংগঠনিক সম্পাদক শিল্পী ফাহাদ হাসান কাজমী জানান, চারুকলা প্রদর্শনীতে আরো থাকছে ফেনীর শিল্পীদের আঁকা প্রচ্ছদে জেলার লেখিয়েদের বইয়ের একটি কর্নার। এই কর্নার থেকে দর্শকরা তাদের পছন্দের উপন্যাস, গল্প, কবিতা, সায়েন্স ফিকশন ও গবেষণামূলক গ্রন্থগুলো সংগ্রহ করতে পারবেন। তিনি বলেন- ফাইন আর্টস ফোরাম ফেনী সম্প্রতি নিজ জেলা ও বন্দর নগরী চট্টগ্রামে সফলতার সঙ্গে অনুরূপ চারুকলা প্রদর্শনী সম্পন্ন করেছে।

 

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি