1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

রাজের চাইতে ধনী ব্যক্তিরাও বিয়ে করতে চেয়েছিলেন তাকে

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪

 

বলিউড ডিভা শিল্পা শেঠি যখন তার ফিল্ম ক্যারিয়ারে সাফল্যের চূড়ায়, তখন তিনি ধনাঢ্য ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে বিয়ে করেছিলেন। এরপর এই দম্পতিএক ছাদের নিচে কাটিয়ে দিয়েছেন টানা ১৪টি বছর। যদিও বছর দুয়েক আগে রীতিমতো ঝড় নেমে আসে তাদের দাম্পত্যজীবনে। ২০২১ সালে পর্নোগ্রাফি মামলায় নাম জড়ায় রাজের। যার জেরে দীর্ঘ সময় হাজতবাসও করতে হয়েছে তাকে। পরে জামিন পেয়ে গেলো বছর থেকে কিছুটা স্বাভাবিক জীবনে ফিরেছেন রাজ।

ভারতীয় একটি গণমাধ্যম থেকে জানা যায়, এত বিতর্কের মাঝেও ধনাঢ্য ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে বিয়ের জন্য শিল্পাকে শুনতে হয়েছে টাকার জন্যই নাকি তাকে বিয়ে করেছেন তিনি। এমনকী ‘গোল্ডডিগার’ তকমাও পেতে হয়েছে শিল্পাকে। এই বিষয়টি নিয়ে তিনি সম্প্রতি মুখ খুলেছেন। ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শিল্পা বলেন, হ্যাঁ, রাজ ধনী। তার থেকেও ধনী ব্যক্তিত্বরা আমাকে বিয়ে করতে চেয়েছিলেন। তবে রাজকে বিয়ে করার মূল কারণ ছিল তিনি একজন ভালো মানুষ।

শিল্পা আরও বলেন, সম্পদসহ অন্য সবকিছু ততটা গুরুত্বপূর্ণ ছিল না। যদি তার প্রচুর অর্থ থাকতো, কিন্তু তিনি একজন ভালো মানুষ নন – তবে রাজকে আমি বিয়ে করতাম না। যখন আমি রাজকে বিয়ে করি, সেই সময় ব্রিটেনে ভারতীয় বংশোদ্ভূত ধনী ব্যবসায়ীদের মধ্যে অন্যতম ছিল সে। তবে আমার মনে হয়, লোকে হয়তো আমাকে নিয়ে গুগল করতে ভুলে গিয়েছিল। আমি তখনও ধনী ছিলাম। এখনো ধনীই আছি। আমি কর থেকে জিএসটি – সবটাই নিজের অর্জিত অর্থ থেকেই দিই।

শিল্পা’র বয়স ৪০ পার করলেও এখনও তিনি দারুণভাবে ফিট। তাকে দেখে তো বোঝারই উপায় নেই যে, তিনি দুই সন্তানের মা। কেননা শিল্পা এখনো তারুণ্য ধরে রেখেছেন। যদিও রাজকে বিয়ের পর ছবিতে অভিনয় কমিয়ে দিয়েছেন শিল্প শেঠি।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি