1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

রুখে দাঁড়াও নিয়ে পর্দায় আসছেন তানহা তাসনিয়া

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪

 

নতুন বছরের প্রথম মাসেই দর্শকদের ভালোবাসা পেতে প্রেক্ষাগৃহে আসছেন গ্ল্যামারাস মডেল – অভিনেত্রী তানহা তাসনিয়া। বেশ লম্বা একটা বিরতির পর এই সুদর্শনা ‘রুখে দাঁড়াও’ ছবির মাধ্যমে ২৬ জানুয়ারি দর্শকদের অভিবাদন জানাতে আসছেন। তানহা তাসনিয়া ইতিপূর্বে ‘ভোলা তো যায় না তারে’ এবং ‘ভালো থেকো’ ছবি দু’টির মাধ্যমে ব্যাপক সাফল্য পেয়েছিলেন। রফিক শিকদার পরিচালিত প্রথম ছবিটি ছিল তানহা তাসনিয়া’র অভিষেক চলচ্চিত্র। এই ছবিতে তার নায়ক ছিলেন নিরব। এরপর দ্বিতীয় ছবি জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালো থেকো’তে নায়ক হিসেবে পেয়েছিলেন আরেফিন শুভকে। দু’টি ছবির মাধ্যমে দর্শকদের দারুন ভালোবাসায় সিক্ত হয়েছিলেন বর্তমান সময়ের জনপ্রিয় মডেল ও টিভি তারকা তানহা তাসনিয়া।

দ্বিতীয় ছবির পাঁচ বছর পর পর্দায় আসছেন তানহা তাসনিয়া। ‘রুখে দাঁড়াও’ ছবিতে তার নায়ক কায়েস আরজু। তানহা তাসনিয়া জানান, সোশ্যাল সেন্টিমেন্টের সাথে প্রেম ও সংঘাতের অনবদ্য গল্প নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। বিশেষ এই ছবিতে ক্যাম্পাস পলিটিক্স দুর্দান্ত ভাবে দেখানো হয়েছে। মোহনা মুভিজের ব্যানারে নির্মিত ও দেবাশীষ সরকারের কাহিনী সংলাপ, চিত্রনাট্য ও গীত রচনায় ছবিটি পরিচালনা করেছেন সুকুমার চন্দ্র দাশ। এই ছবিতে তানহা তাসনিয়া – কায়েস আরজু জুটি ছাড়াও অভিনয় করেছেন আঁখি চৌধুরী, কাজী হায়াৎ, আশিক চৌধুরী, নাদের চৌধুরী, সুব্রত, গাংগুয়া প্রমুখ।

মুক্তি প্রতীক্ষিত নিজের এই ছবিটি নিয়ে তানহা তাসনিয়া বলেন, মাটির গল্প, কৃষ্টি কালচারের গল্প ও আমাদের প্রাত্যহিক জীবনে, পরিবারে ও সমাজে ঘটে যাওয়া গল্পের কারণে ছবিটি সবশ্রেণীর দর্শকদের ভালো লাগবে। আমি ছবিটির সফলতার ব্যাপারে শতভাগ আশাবাদী।

তানহা তাসনিয়া অভিনীত মুক্তির প্রতীক্ষায় রয়েছে ‘আমি বিয়ে করবো না’ নামের একটি ছবি। এই ছবিতে তার নায়ক ইমন। এছাড়াও খুব শীঘ্রি ‘তারামন’ নামের নতুন একটি ছবির শুটিং শুরু করতে যাচ্ছেন তিনি। বর্তমানে চলচ্চিত্রে কম কাজ করলেও গ্ল্যামারগার্ল তানহা তাসনিয়া এখন টিভি মিডিয়ার প্রতিষ্ঠিত তারকা। টিভিসি, ওভিসি, নাটক, টেলিফিল্ম, ওয়েব সিরিজে জনপ্রিয়তা নিয়ে নিয়মিত কাজ করছেন। তবে চলচ্চিত্রেও তিনি নিয়মিত কাজ করতে চান, অবশ্যই সেটা তিনি করতে চান ভালো কিছু ছবিতে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি