1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

শাকিব খানের বিয়ের খবরে চুপসে গেছেন অপু

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

সাবেক স্বামী শাকিব খানের নতুন করে বিয়ে করার জন্য পাত্রী দেখার কথিত খবর নিয়ে এখনও চুপচাপ আছেন অপু বিশ্বাস। এখন পর্যন্ত কোনো গণমাধ্যমে এই খবরের প্রতিক্রিয়া দেখাননি তিন। অনেকেই তাই ধারণা করছেন – অপু বিশ্বাস অনেকটাই চুপসে গেছেন। কারণ, শাকিবের কথিত বিয়ের একপেশে খবরে যখন শোবিজ অঙ্গন সরব, তখন তার প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসের নীরবতা চোখে পরার মতোই। অথচ গেল ঈদেও শাকিব বন্দনায় মুখর ছিলেন অপু। তখন প্রাক্তন স্বামীর পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের গল্প বলেছিলেন অপু বিশ্বাস।

শাকিব খানের আকস্মিক বিয়ের খবরে যেনো একদমই চুপচাপ অর্থাৎ নিশ্চুপ রয়েছেন এই নায়িকা। গেল কয়েকদিনে একাধিকবার অপু বিশ্বাসের সঙ্গে গণমাধ্যমকর্মীরা যোগাযোগের চেষ্টা করেও শাকিব খানের ‘বিয়ে’ প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি তিনি। তাকে শাকিব খানের বিয়ের প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে এই ধরণের কোনো সংবাদ দেখেননি বলে মন্তব্য করেন তিনি। যদিও পরবর্তীতে বিষয়টি নিয়ে কোনো কথা বলতেও রাজি হননি অপু।

এদিকে প্রকাশিত সেই প্রতিবেদনে বলা হয়েছে, শাকিবের পরিবার চাইছে না তার জীবনে অপু বিশ্বাস বা বুবলীর সঙ্গে কোনো সম্পর্ক থাকুক। সেই কারণেই নায়ককে নতুন করে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কথিত ওই বিয়ের খবরে দাবি করা হয়েছে। তার পরিবার থেকে ইতোমধ্যেই পাত্রী দেখা শুরুর কথাও বলা হয়েছে।

অন্যদিকে, অপু বিশ্বাস কোনো মন্তব্য না করলেও শাকিবের বিয়ের খবরে মুখ খুলেছেন শবনম বুবলী।সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, তার বিয়ের বিষয়ে আমার কথা বলার কোনো ইচ্ছে নেই। বিগত কয়েক বছরে শাকিব খানের বিয়ে নিয়ে এতবার শুনেছি, যে কয়েকদিন পর আমার সন্তান শেহজাদ খান বীর এই প্রশ্ন শুনলে বলবে ‘নো কমেন্টস’।

কয়েকদিন আগেও এক সাক্ষাৎকারে নিজেকে শাকিবের বৈধ স্ত্রী বলে দাবি করেছেন বুবলী। সে সময় এই নায়িকা বলেন, ‘আমার ও শাকিবের এখনো আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়নি। আমরা দুজনেই সময় নিচ্ছি। সন্তান শেহজাদ খান বীরের জন্য যেটা মঙ্গল হবে, সেটাই সিদ্ধান্ত নেবো।’

প্রসঙ্গত, ২০০৮ সালে গোপনে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেছিলেন শাকিব খান। তাদের সেই সংসারে রয়েছে একটি পুত্র সন্তান। বিয়ের ১০ বছরের মাথায় বিচ্ছেদ ঘটে এই দম্পতির সংসারে। এরপর চিত্রনায়িকা শবনম বুবলীর গলায় মালা দেন শাকিব। সেই সংসারেও রয়েছে একটি সন্তান। কিন্তু বুবলীর সঙ্গেও শাকিবের সংসার স্থায়ী হয়নি। কয়েক বছরের মধ্যেই আলাদা হয়ে যান এই জুটি।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি