1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

শারীরিক সম্পর্ক নিয়ে বই লিখলেন মেগান ফক্স

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

 

বহু বিখ্যাত লোকের সঙ্গে সম্পর্কের কথা নিজ বইয়ে তুলে ধরেছেন হলিউড তারকা মেগান ফক্স। পর্দায় অনবদ্য এই অভিনেত্রীর অভিনয়ে মুগ্ধ লাখো ভক্ত – অনুরাগী। বিশ্বজুড়ে অগণিত ভক্ত তার। তবে গ্ল্যামার জগতে তিনি যতটা উজ্জ্বল, ব্যক্তিজীবনে ততটাই আঘাতপ্রাপ্ত হলিউড অভিনেত্রী মেগান ফক্স।

মেগান ফক্স এবার নিজের জীবনের অজানা কিছু ঘটনা নিজের লেখনীর মাধ্যমে অনুরাগীদের জন্য প্রকাশ করলেন অভিনেত্রী। সদ্য মুক্তিপ্রাপ্ত তার কবিতার বই ‘প্রিটি বয়েজ আর পয়জনাস’ এ উঠে এসেছে মেগান ফক্সের না জানা বহু অধ্যায়। মেগান ফক্স তার কবিতার বইয়ে কিছু বিখ্যাত ব্যক্তির সাথে তার অতীতের আপত্তিজনক সম্পর্কের কথা প্রকাশ করেছেন, যা তিনি দীর্ঘ সময় গোপন রেখেছিলেন। এই বইয়ে নিজের সম্পর্কের তিক্ত অতীত এবং শারীরিকভাবে অত্যাচারিত ও নিপীড়িত হওয়ার বিষয়গুলো তুলে এনেছেন।

মার্কিন গণমাধ্যমের সাথে কথোপকথনে মেগান ফক্স জানান, তার জীবনে একটি শারীরিকভাবে আপত্তিজনক সম্পর্কের মধ্যে ছিলেন এবং বেশ কয়েকটি মানসিক অত্যাচারমূলক সম্পর্কে ছিলেন। এই প্রসঙ্গে মেগান বলেন, আমি কিছু লোকের সাথে প্রকাশ্যে সংযুক্ত হয়েছিলাম, যাদের আমি বলতে পারি তারা ভয়ংকর মানুষ ছিল। তারা খুব বিখ্যাত, খুব বিখ্যাত মানুষ। কিন্তু কেউই জানে না যে আমি সেই লোকদের সঙ্গে জড়িত ছিলাম।

নিজের কবিতার বই সম্পর্কে এই অভিনেত্রী জানান, তার বাগদত্তা তাকে একটি কবিতার বই লিখতে উৎসাহিত করেছিলেন। তিনি আরও বলেন, তার লেখা কিছু কবিতা প্রকাশ করেননি, কারণ সেগুলো একজন পরিচিত ব্যক্তির কথা তুলে ধরে। মেগান বলেন, যদি শুধু একজন কবি হওয়ার স্বাধীনতা থাকত এবং লোকেরা সত্যিই আমার ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি ঘাঁটাঘাঁটি করতে না চাইত, তবে আমি এ রকম আরো অনেক ঘটনা অন্তর্ভুক্ত করতাম আমার বইয়ে।

মেগান ফক্স তার বইয়ের ‘অক্সিকোডোন এন্ড টাকিলা’ শিরোনামের একটি কবিতায় শারীরিকভাবে অত্যাচারিত হওয়ার দৃশ্য বর্ণনা করেছেন। কোনো একজন বিখ্যাত ব্যক্তির তাকে আঘাত করা, থুথু দেওয়া এবং দম বন্ধ করার বিষয়ে লিখেছেন অভিনেত্রী। তিনি শরীরে স্ক্র্যাচ এবং কামড়ের চিহ্নের কথাও তুলে ধরেছেন নিজের কবিতায়। বিছানায় শারীরিকভাবে বন্দিও রাখা হয়েছে তাকে, যেনো তিনি তার পরিবার বা পুলিশকে কল করতে না পারেন। সেই ঘটনাও নিজের কবিতায় তুলে ধরেছেন মেগান ফক্স।

নিজের বইয়ে ফক্স নিজের গর্ভপাত হওয়ার বিষয়েও লিখেছেন। তিনি বলেছেন, তার কিছু কবিতা আক্ষরিক এবং কিছু রূপক। কিন্তু সেগুলো এমন কিছু, যা নারীদের সঙ্গে সম্পর্কিত। চলতি বছরের আগস্টে বইটির ঘোষণা করে মেগান বলেছিলেন, আমি আমার পুরো জীবন পুরুষদের গোপনীয়তা বজায় রেখে কাটিয়েছি। তাদের পাপের ভার বহন করতে করতে আমার শরীর ব্যথা করে।

জানা গেছে, বর্তমানে সংগীতশিল্পী মেশিনগান কেলির সাথে সম্পর্কে রয়েছেন ফক্স। তার সাথে বাগদান সম্পন্ন করেছেন। তবে প্রাক্তন স্বামী ব্রায়ান অস্টিন গ্রিনের সাথে সংসারজীবনে তার তিনটি সন্তান রয়েছে, যাদের নাম নোয়া, বধি ও জার্নি। ২০১০ সালে বিয়ের পিঁড়িতে বসেন গ্রিন – ফক্স। তবে ২০১৯ সালে বিচ্ছেদ হয়ে যায় তাদের।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি