1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

শিল্পকলায় হাসান মাহাদীর আবৃত্তি ও সঙ্গীত সন্ধ্যা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

 

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে হাসান মাহাদীর একক আবৃত্তি ও সঙ্গীত সন্ধ্যা ‘চাঁদ জেগে আছে অপলক’। সোমবার (১১ই ডিসেম্বর) জাতীয় নাট্যশালা ভবনের স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৬টায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

৭ই ডিসেম্বর সাংস্কৃতিক সংগঠন বৈঠক এর সভাপতি শাহীন রেজা রাসেল সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একক সন্ধ্যায় হাসান মাহাদী ১২টি কবিতা ও ৮টি গান পরিবেশন করবেন। কবিতার মধ্যে রবীন্দ্র- নজরুল থেকে শুরু করে সমসাময়িক কবিদের কবিতা থাকবে। সঙ্গীতের মধ্যে লালন ফকির, হাসন রাজা ও শাহ আব্দুল করিমের গানসহ বেশকিছু লোকগান ও তাঁর মৌলিক গান থাকবে। কবিতায় দেশ, ভাষা আন্দোলন, প্রেম, প্রকৃতি, মুক্তিযুদ্ধ ও রম্য বিষয় স্থান পেয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অনুষ্ঠানের বিশেষত্ব হলো গান-কবিতার ফিউশন।

উল্লেখ্য, হাসান মাহাদী একাধারে তরুণ আবৃত্তিকার, সংগীত শিল্পী ও অভিনেতা। তিনি বাচিক শিল্প চর্চা কেন্দ্রীক প্রতিষ্ঠান বৈঠক এর প্রতিষ্ঠাতা, পরিচালক এবং মুখ্য প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ বেতারে অনুষ্ঠান উপস্থাপনা ছাড়াও বিজ্ঞাপন, তথ্যচিত্র, প্রামাণ্যচিত্রসহ বিভিন্ন মাধ্যমেও ভয়েজ আর্টিস্ট হিসেবে কাজ করছেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি