1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

শুভ্রদেবের সঙ্গে প্লেব্যাক করলেন তামান্না

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪

 

দেশীয় সঙ্গীতাঙ্গনের তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়িকা তামান্না হক। একাধারে স্টেজ শো, চলচ্চিত্রের প্লেব্যাক, টেলিভিশন শো – সব মাধ্যমেই কন্ঠের জাদুতে মুগ্ধ করছেন সুন্দরী – সুরেলা এই গায়িকা। দেশ – বিদেশের মঞ্চ মাতানো গায়িকা তামান্না গেলো বছরটা শেষ করছেন ভারতের আসাম রাজ্যে স্টেজ শো’র মাধ্যমে। আসামের করিমগঞ্জে বিদ্যানগর উচ্চ বিদ্যালয় মাঠে ২৪ ডিসেম্বর সঙ্গীত পরিবেশন করেন। এর আগে তিনি গেলো ১৩ ডিসেম্বর মধ্যাপ্রাচ্যের দুবাইতে যান অ্যাওয়ার্ড গ্রহণ এবং সঙ্গীত পরিবেশন করতে। নতুন বছরের শুরুতেই তামান্না দেশীয় চলচ্চিত্রের একটি প্লেব্যাক গানে কণ্ঠ দিয়েছেন।

তামান্না জানান, তামান্না জানান, এসজি প্রোডাকশনের ব্যানারে নির্মাণাধীন ‘কিশোরী’ নামের একটি ছবিতে তিনি কণ্ঠ দিয়েছেন। চোখ মেলে দেখো – শীর্ষক এই গানটি লিখেছেন রাসেল কবীর। সুর করেছেন ফারদিন আহমেদ। সঙ্গীত পরিচালনায় এইচ আর লিটন। এই গানে তামান্না’র সঙ্গে ডুয়েট কণ্ঠ দিয়েছেন শুভ্রদেব। গানটি নিয়ে তামান্না দারুন আশাবাদী। তিনি বলেন, অসাধারণ একটি গান এটি। সুন্দর কথা ও সুরের এই গানে আমি এবং শুভ্রদা চমৎকারভাবে যৌথ কণ্ঠে গেয়েছি। গানটি সবার ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি।

তামান্না তার সাম্প্রতিক কাজ সম্পর্কে জানাতে গিয়ে বলেন, গেলো বছরের ডিসেম্বরে বাংলাদেশের মহান বিজয় উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই উত্তর আমিরাত কর্তৃক আয়োজিত বই মেলায় বাংলাদেশের আমন্ত্রিত জনপ্রিয় সংগীতশিল্পী হিসেবে আমি সম্মানিত হই। ১৫ ১৬ ও ১৭ ডিসেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। প্রবাসে তাকে সম্মানিত করায় দুবাইতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট এর জেনারেল বিএম জামাল হোসাইনকে ধন্যবাদ জানিয়েছেন তামান্না।

দুবাই ছাড়াও তামান্না বিদেশের মাটিতে পুরস্কৃত হয়েছেন সংযুক্ত আরব আমিরাত, ভারত, ইতালি, ফ্রান্সসহ আরও কয়েকটি দেশে। দেশের মাটিতেও অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন মঞ্চ মাতানো এই গায়িকা। দেশে পাওয়া তামান্না’র উল্লেখযোগ্য অ্যাওয়ার্ড হলো বারী সিদ্দিকী পরিষদ স্টার অ্যাওয়ার্ড, জাগ্রত স্টার অ্যাওয়ার্ড, সুপারস্টার ডিএ তায়েব ফ্যান ক্লাব স্টার অ্যাওয়ার্ড, এডি মাল্টিমিডিয়া স্টার অ্যাওয়ার্ড, আলোকিত জয়িতা ফাউন্ডেশন স্টার অ্যাওয়ার্ড, মেজাফ স্টার অ্যাওয়ার্ড, অগ্রণী বার্তা গোল্ডেন স্টার অ্যাওয়ার্ড, দিয়া মনি মাল্টিমিডিয়া স্টার অ্যাওয়ার্ড, কলের গান স্টার অ্যাওয়ার্ড। এসব অ্যাওয়ার্ড প্রাপ্তিতে তিনি খুবই আনন্দিত এবং গর্বিত বোধ করছেন বলে জানান।

নিজের সঙ্গীত ক্যারিয়ার নিয়ে তামান্না জানান, তার গাওয়া প্রথম অডিও অ্যালবাম রিলিজ হয় সঙ্গীতার ব্যানার থেকে। অ্যালবামের নাম ছিল ‘আমি লিখলাম চিঠি’। গীতিকার ও সুরকার ছিলেন কলকাতার ইকবাল খান, সংগীত পরিচালক ছিলেন খায়েম আহমেদ। তামান্না গাওয়া গানের উল্লেখযোগ্য অ্যালবাম দোটানা মন, আমি বন্ধু তোমার আছি, এই বুকে থাকো, মায়া লাগে, ধাক ধাক করে, মিষ্টি পান, উল্লেখযোগ। এই পর্যন্ত ৫০টি মৌলিক গান গেয়েছেন বলে তামান্না জানান। এরপর তিনি চলচ্চিত্রের প্লেব্যাক শুরু করেন।

চলচ্চিত্রের প্লেব্যাক করা নিয়ে তামান্না বলেন, আমার প্রথম প্লেব্যাক এসজি প্রোডাকশন নির্মিত মাহবুবা শাহারীন মিতু প্রযোজিত ‘ঈশাখাঁ’ ছবিতে। এটির পরিচালক ছিলেন ডায়েল রহমান। তার গানে কণ্ঠ মিলিয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবিতে নায়ক ছিলেন ডি এ তায়েব। এছাড়াও দেহ তরী, নরপিশাচ, দোস্ত দুশমন, কিশোরী নামের ছবিগুলোতে প্লেব্যাক করেছি। একজন পেশাদার গায়িকা হিসেবে আমার চেষ্টা ও আগ্রহ রয়েছে নিয়মিত প্লেব্যাক করার।

বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী তামান্না দেশের বিভিন্ন প্রান্তের স্টেজ শো’সহ দেশের বাইরে বেশ কয়েকটি দেশে স্টেজ প্রোগ্রাম করেছেন। প্রতিবছর অনেকবার ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা রাজ্যের দর্শক – শ্রোতাদের গানে গানে মাতান তামান্না।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি