1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

শেষবাজি’র আইটেম গানে প্রিয়া অনন্যা

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪

 

গেলো ১৯ জানুয়ারি মুক্তি পাওয়া ‘শেষবাজি’ ছবির মাধ্যমে দর্শকদের মাঝে দারুন সাড়া ফেলেছেন মডেল – অভিনেত্রী প্রিয়া অনন্যা। এই ছবিতে তার আইটেম গানটি নিয়ে দর্শক – ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন সুন্দরী এই গ্ল্যামারগার্ল। যদিও প্রথম দিকে ছবিটির প্রচারণা ছিল নায়ক সাইমন সাদিক ও নায়িকা শিরিন শিলাকে নিয়ে। কিন্তু ছবিটি মুক্তির পর এবার চমক হিসেবে এর সঙ্গে যোগ হয়েছে প্রিয়া অনন্যা। এই ছবির আইটেম গানে কোমড় দুলিয়ে অসাধারণ পারফরমেন্স করেছেন এই উঠতি মডেল – অভিনেত্রী।

প্রিয়া অনন্যা জানান, শেষবাজি ছবির ‘তুই বড় সেয়ানা বন্ধু’ শীর্ষক আইটেম গানে তিনি নেচেছেন ছবির নায়ক সাইমন সাদিকের সঙ্গে। এই গানের সঙ্গে তার দর্শক মাতানো নাচ সিনেমাহলের দর্শকদের উন্মাতাল করেছে। এই গানে কণ্ঠ দিয়েছেন স্বীকৃতি ও শাহরিয়ার রাফাত। গানটির কথা লিখেছেন সেজুল হোসেন এবং সুর ও সংগীত পরিচালনায় শাহরিয়ার রাফাত। আইটেম গানটি কোরিওগ্রাফি করেছেন নৃত্য পরিচালক হাবিব।

আইটেম গানটি জনপ্রিয়তা পাওয়া প্রসঙ্গে প্রিয়া অনন্যা বলেন, এটা আমার শোবিজ ক্যারিয়ারের অন্যতম ভালো একটি কাজ। হলের ভিতরে দর্শকের শিস আর হাততালিতে প্রমাণ হয়েছে গানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এই গানের আগে দর্শক আমাকে যে লুকে দেখেছে, এবার তার চেয়েও গ্ল্যামারাস লুকে দেখেছেন। আমি নিজেকে ভেঙে নতুনভাবে পারফর্ম করেছি। খুব গোছানো একটা কাজ এটি। তাইতো এই আইটেম গানে আমার সাফল্য আসলো।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি