1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

সায়ন্তিকা ক্ষমা না চাইলে ছায়াবাজ বন্ধ

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

 

প্রথমবারের মতো বাংলাদেশী কোনো ছবির শুটিং করতে এসেই অপেশাদারী আচরণ করে কলকাতা ফিরে গেছেন ওখানকার নায়িকা সায়ন্তিকা। অবশ্য এই নায়িকার দাবি – তিনি অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছেন। এই কারণেই নাকি জায়েদ খান নামের বাংলাদেশী এক নায়কের সঙ্গে অভিনয় করা ‌‘ছায়াবাজ’ ছবিটির কাজ শেষ না করেই কলকাতায় চলে গেছেন সায়ন্তিকা।

খোঁজ নিয়ে জানা গেছে, তাজু কামরুলের পরিচালনায় ছায়াবাজ ছবির শুটিং করতে গেলো ৩০ আগস্ট ঢাকায় আসেন সায়ন্তিকা। তার সঙ্গে এসেছিলেন কলকাতার পরিচালক রাজীব বিশ্বাসও। ওইদিন বিকেলে নায়ক’সহ কক্সবাজারে যান সায়ন্তিকা। কথা ছিল ১২ সেপ্টেম্বর পর্যন্ত তার শুটিং করার। কিন্তু তিনি সেটা না করে ৭ সেপ্টেম্বর চলে যান।

একটি সূত্রে জানা যায়, গান দিয়ে শুরু হয় ছবির কাজ। নির্বিঘ্নেই শেষ হয় প্রথম গানের শুটিং। দ্বিতীয় গানের শুটিং চলাকালীন হঠাৎ করেই সায়ন্তিকা অভিযোগ করেন নৃত্য পরিচালক মাইকেলের বিরুদ্ধে। তিনি দাবি করেন, নৃত্য পরিচালক অনাকাঙ্ক্ষিতভাবে তাকে স্পর্শ করেছে। তাই তাকে পরিবর্তন করতে হবে। এই নৃত্য পরিচালকের সঙ্গে তিনি কাজ করবেন না। এ বিষয়ে জানতে চাইলে নৃত্য পরিচালক মাইকেল বলেন, প্রথম গানের শুটিং শেষ করে দ্বিতীয় গানের শুটিং করছিলাম আমরা। নাচের স্টেপ দেখানোর জন্য সায়ন্তিকা’র হাত ধরতেই তিনি বলেন, হাত ধরো না, মুখে বুঝিয়ে দাও। আমি কথা না বাড়িয়ে সেভাবেই তাকে বুঝিয়ে দিয়েছি। এটা নিয়ে আমার সঙ্গে তার কোনো তর্কবিতর্কও হয়নি।

এরপর পরিচালক ও প্রযোজককে সায়ন্তিকা জানান, মাইকেল থাকলে তিনি কাজ করবেন না। পরদিন স্পটে এসে গাড়ি থেকেই নামতে চাইছিলেন না তিনি। পরিচালক বুঝিয়ে বলে মাইকেলকে মনিটরে বসান। তার নির্দেশনাগুলো পরিচালক সায়ন্তিকাকে বারবার গিয়ে বুঝিয়ে আসেন। এভাবেই চলে কাজ।

জানা যায়, উল্লিখিত বিষয়ে ছবির প্রযোজক মনিরুল ইসলাম সত্যতা স্বীকার করেছেন। এই ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, দ্বিতীয় গানের শুটিংয়ের সময় সায়ন্তিকা অভিযোগ জানান, নৃত্য পরিচালক মাইকেল নাকি তার হাত ধরেছেন। নায়িকা দাবি করেন, ছবি থেকে মাইকেলকে বাদ না দিলে তিনি কাজ করবেন না। আমি খোঁজ নিয়ে জানলাম, ওই ঘটনায় মাইকেলের কোনো দোষ নেই। কাজের স্বার্থেই সায়ন্তিকার হাত ধরেছিলেন তিনি। তাই, সায়ন্তিকাকে জানিয়ে দেই – মাইকেলের সঙ্গেই তাকে কাজ করতে হবে। তাতে রাজি না থাকলে কাজ করার প্রয়োজন নেই। পরদিন সকালে সায়ন্তিকা সেট ছেড়ে চলে যান। আমি ছবির শুটিং প্যাকাপ করে ইউনিট নিয়ে ঢাকায় ফিরে আসি। আমি তখনই সিদ্ধান্ত নেই – সায়ন্তিকা ক্ষমা না চাইলে আমি ছবির শুটিং করবো না আমার কথায় আমি এখনও অনড়। তাকে কাজ করতে হলে মাইকেলের সঙ্গেই করতে হবে। আমার দেশের শিল্পীদের ছোট করে আমি কোনো কাজ করতে চাই না। এতে আমার ক্ষতি হলেও সমস্যা নেই।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি