1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

সোনাল চৌহানই কি শাকিবের দরদের নায়িকা

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

 

দেশীয় চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানকে নিয়ে বেশ আগেই প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছিলেন আলোচিত পরিচালক অনন্য মামুন। এটির নাম ‘দরদ’। শোনা যাচ্ছিল এই ছবির নায়িকা হবেন বলিউডের কোনো নায়িকা। কিন্তু সেই নায়িকার নাম এখনও প্রকাশ করেননি পরিচালক অনন্য আমুন। এটা নিয়ে দুই মাস ধরেই চলছিল নানা জল্পনা। এতদিন একেক সময় একেক নায়িকার নাম শোনা যাচ্ছিল। কখনো প্রাচী দেশাই, কখনো নেহা শর্মা, কখনো জেরিন খান, আবার কখনো শেহনাজ গিলের নাম শোনা যাচ্ছিল।

এবার সব জল্পনার অবসান হলো। ‘দরদ’ ছবিতে শাকিব খানের নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। কলকাতার একটি সূত্রে জানা গেছে, সম্প্রতি এই ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যদিও নায়িকার পক্ষ থেকে এখনও এই তথ্যের সত্যতা জানা যায়নি। তবে ছবিটির তিন প্রযোজনা প্রতিষ্ঠানের অন্যতম কলকাতার এসকে মুভিজ বিষয়টি নিশ্চিত করেছে।

এসকে মুভিজের ব্যবস্থাপনা পরিচালক অশোক ধানুকা কলকাতা থেকে বাংলাদেশের সংবাদমাধ্যমকর্মীদের বলেন, এ সংক্রান্ত বিষয়গুলো আমার ছেলে হিমাংশু ধানুকা দেখছে। তবে আমি জানি, সোনাল চৌহান এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। কবে হয়েছেন, এর সঠিক তারিখটি এখন মনে নেই। অশোক ধানুকা জানিয়েছেন, ২০ অক্টোবর ভারতের বেনারসে এই ছবির শুটিং শুরু হবে। টানা ২৫ দিন চলবে শুটিং।

জানা গেছে, ভারতের উত্তরপ্রদেশের শাহি রাজপুত পরিবারের মেয়ে সোনাল চৌহান বলিউডের প্রায় দেড় ডজন ছবিতে অভিনয় করেছেন। চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি ফিল্মফেয়ারসহ বেশ কিছু পুরস্কার জিতেছেন।

এসকে মুভিজ ছাড়াও যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ ও বাংলাদেশে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। অনন্য মামুন ছাড়াও যৌথভাবে ভারত থেকে আরেকজন পরিচালক ছবিটি পরিচালনা করবেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি