
ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি
স্বপ্ন দেখি জেগে
কাজ দেখলেই মাথা গরম
যাই’যে শুধু রেগে
স্বপ্নে সেদিন মুম্বাইতে
প্রিয়াঙ্কা চোপড়ার সাথে
রেস্টুরেন্টে কফি খাচ্ছি
হাত রেখে তার হাতে
ভর দুপুরে কাজের চাপে
ঝিমাচ্ছিলাম বসে
হঠাৎ দেখি সালমান খান
বসে আমার পাশে
জানতে চাইল আমার কাছে
আমি কেমন আছি
বললাম দাদা তোমায় দেখে
মন চাচ্ছে নাচি
ডোনাল্ড ট্রাম্প ফোন করে
দাওয়াত দিল আমায়
এবার যাব আমেরিকা
আমাকে কে থামায়
মনটা আমার ভীষণ খারাপ
তাই থাইল্যান্ড ঘুরতে গেছি
দৌড়ে এসে দেখা করলো
এমবাপ্পে আর মেসি
মায়ের ডাকে ঘুম ভাঙলো
সকাল দশটা বাজে
মা বলল উঠরে খোকা
অনেক কাজ পড়ে আছে।