1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

হিরো আলমকে বইমেলা থেকে বের করে দেওয়া হলো

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪

 

বিতর্কিত দম্পতি মুশতাক – তিশা, ডা: সাবরিনা’র পর এবার হিরো আলমকে একুশের বইমেলা থেকে বের করে দেওয়া হয়েছে। তাকে ‘ভুয়া ভুয়া’, ‘ছিঃছিঃ ছিঃছিঃ’ ধ্বনি দিয়ে অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে বের করে দেওয়া হয়। তাকে এই সময় পুলিশি সহায়তায় বের হয়ে যেতে বাধ্য করেন মেলায় আসা শতাধিক দর্শনার্থী।

জানা যায়, ২১ ফেব্রুয়ারি অর্থাৎ বইমেলার একুশতম দিনে এই ঘটনা ঘটে। ‘দৃষ্টিভঙ্গি বদলান, আমরা সমাজকে বদলে দিব’ নামের একটি বই লিখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হিরো আলম। নিজের বই বিক্রি করতে মেলায় গেলে তাকে ‘ভুয়া ভুয়া’ ‘ছিঃছিঃ ছিঃছিঃ’ ধ্বনি দিয়ে বইমেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে যেতে বাধ্য করেছেন মেলায় আসা শতাধিক দর্শনার্থী।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে মেলায় উপচে পড়া ভিড় ছিল দর্শনার্থীদের। এই সময় নিজের বইটি হাতে নিয়ে পাঠকদের বই কিনতে উৎসাহিত করছিলেন হিরো আলম। হঠাৎ একদল দর্শনার্থী তাদের দুয়োধ্বনি দিয়ে তাড়া করেন। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা তাদের নিরাপত্তা বেষ্টনী দিয়ে টিএসসি গেট দিয়ে মেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে যেতে সাহায্য করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সে সমাজে লজ্জাজনক একটি সংস্কৃতিকে প্রতিষ্ঠা করছে। তারা যা ইচ্ছা তা করে ভাইরাল হয়েই আসে বই প্রকাশ করতে। এই জন্যই সচেতন মানুষ তাদের তিরস্কার করে তাড়িয়ে দিয়েছে।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সময় নানা কর্মকাণ্ডের ও বারবার নির্বাচন করে আলোচিত হিরো আলম। গেলো কয়েক দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত মুস্তাক – তিশা, সাবরিনাকে একইভাবে বের করে দেয় সাধারণ দর্শনার্থী ও পাঠকেরা।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি