1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা ​ফুটবলের উত্তেজনায় মুখরিত কিংস অ্যারেনা: শিরোপা জিতল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে নজিরবিহীন সাইবার চুরি শৃঙ্খলা ফেরাতে ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন শুরু মাদক নির্মূল করতে পারলেই নিরাপদ হবে বাংলাদেশ সেই দুর্নীতিবাজ জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী! রিয়েল ক্যাপিটা গ্রুপের “RCG বর্ষপূর্তি মেলা-২০২৬”-এর শুভ উদ্বোধন হকার সমস্যা সমাধানে প্রয়োজন পরিকল্পিত পুনর্বাসন আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল

জমকালো আয়োজনে সেরা কর্পোরেট অ্যাওয়ার্ডস অর্জনের সাফল্য উদযাপন করলো ওয়ালটন

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

 

পুঁজিবাজারে তালিকাভুক্ত টেক-জায়ান্ট ও সুপারব্র্যান্ড ওয়ালটন শুধু আন্তর্জাতিক মানের, পরিবেশবান্ধব, উদ্ভাবনী ও সর্বাধুনিক প্রযুক্তির পণ্যই উৎপাদন করছে না। কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ ও সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা, জবাবদিহিতার পাশাপাশি কর্পোরেট সুশাসন নিশ্চিত করছে। যার প্রেক্ষিতে টানা ৫-বার ‘আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স’ এবং টানা ৪-বার ‘আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড অর্জন করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

এই অসাধারণ সাফল্য উদযাপন উপলক্ষে শনিবার (১০ জানুয়ারি, ২০২৬) রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন কর্পোরেট অফিসে “সেলিব্রেটিং কর্পোরেট অ্যাওয়ার্ড অ্যাচিভমেন্ট” শীর্ষক এক জমকালো অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)- এর চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং কোম্পানি সেক্রেটারি মো. রফিকুল ইসলাম, এফসিএস।

বিভিন্ন পেশাজীবী প্রতিষ্ঠানের কাছ থেকে সেরা কর্পোরেট সম্মাননা পুরস্কার অর্জন করায় ওয়ালটনকে অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান বলেন, প্রোডাক্ট কোয়ালিটি, স্টেট অব দ্য আর্ট টেকনোলজি, সাশ্রয়ী মূল্য ইত্যাদি বিবেচনায় ওয়ালটন গ্লোবাল ব্র্যান্ডের চেয়ে অনেক এগিয়ে। বাংলাদেশের অর্থনীতিতে ওয়ালটনের অবদান অসামান্য। বাজারে বিদেশি ব্র্যান্ডের আধিপত্য ভেঙ্গে ওয়ালটন শুধু দেশের আমদানি নির্ভরতাই দূর করেনি; বিশ্বের বহু দেশে পণ্য রপ্তানির মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রাও অর্জন করছে। আইওটি, এআই বেজড সর্বাধুনিক প্রযুক্তির হাই-টেক পণ্য উৎপাদন ও রপ্তানির মাধ্যমে ওয়ালটন আন্তর্জাতিক বাজারেও শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে আইসিবি’র চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ বলেন, ওয়ালটন কারখানা অত্যন্ত সুসংগঠিত। এর কর্মযজ্ঞ এবং ক্যাপাসিটিও বিস্তৃত। ১৫ বছর আগেও দেশের ইলেকট্রনিক্স পণ্যের বাজারে বিদেশি ব্র্যান্ডের আধিপত্য ছিল। ওয়ালটন সেই চিত্র পুরোপুরি পাল্টে দিয়েছে। বিদেশি ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতা করে ওয়ালটন বাজারে আধিপত্য অর্জন করেছে। ওয়ালটন প্রতিনিয়ত বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে এর ক্যাপাসিটি বাড়িয়ে চলছে। হাই-টেক পণ্য উৎপাদন ও অর্থনৈতিক অগ্রগতি অর্জনে বাংলাদেশের সক্ষমতা প্রমাণের ক্ষেত্রে ওয়ালটন একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

তিনি আরো বলেন, পুঁজিবাজারে ভালো মৌলভিত্তি সম্পন্ন কোম্পানির মধ্যে ওয়ালটন অন্যতম। প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের স্বার্থ রক্ষার পাশাপাশি বিনিয়োগকারীদেরও সন্তোষজনক ডিভিডেন্ড প্রদান করে আসছে। বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রমকে আরও সম্প্রসারিত ও সমৃদ্ধ করার লক্ষ্যে সরকারের উচিৎ ওয়ালটনের মত ভালো মৌলভিত্তি সম্পন্ন কোম্পানির উন্নয়নে প্রয়োজনীয় নীতি ও কর সহায়তা প্রদান করা।

অনুষ্ঠানে ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, কারখানা স্থাপন থেকে শুরু করে উৎপাদন প্রক্রিয়া, কর্মক্ষেত্র, আর্থিক প্রতিবেদন প্রকাশ, কর্পোরেট গভর্ন্যান্স সর্বত্র যথাযথ কমপ্লায়েন্স মেনে চলছে। ওয়ালটন। কর্পোরেট গভর্ন্যান্স, সামগ্রিক ব্যবস্থাপনা ও আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কমপ্লায়েন্স প্রতিপালনের দিক থেকে ওয়ালটন দক্ষিণ এশিয়ার মধ্যে শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠান। যার স্বীকৃতিস্বরূপ ওয়ালটন অর্জন করেছে ‘সাফা গোল্ড অ্যাওয়ার্ড’।

তিনি জানান, পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি হিসেবে লিড প্লাটিনাম সনদ অর্জন করেছে ওয়ালটনের মোল্ড অ্যান্ড ডাই ফ্যাক্টরি কমপ্লেক্স। টেকসই উন্নয়ন, বিদ্যুৎ, জ্বালানি ও পানির সাশ্রয়ী ব্যবহার এবং পরিবেশবান্ধব অবস্থানের কারনে যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) এই লিড সনদ প্রদান করেছে। এছাড়া ইএসজি ক্যাটাগরিতে বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য দৃষ্টান্তমূলক অবদানের স্বীকৃতি হিসেবে ওয়ালটনের ঝুলিতে যুক্ত হয়েছে ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫’। টেকসই ক্লিন এনার্জি উদ্যোগের জন্য অর্জন করেছে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৫’।

তিনি আরো জানান, ওয়ালটন কারখানায় বাংলাদেশের সর্ববৃহৎ ফ্লোটিং বা ভাসমান সৌরবিদ্যুৎ উৎপাদন প্রকল্প স্থাপন করা হয়েছে। অধিকন্তু, ওয়ালটন দেশের প্রথম লিথিয়াম আয়ন ব্যাটারি উৎপাদন কারখানা গড়ে তুলছে। পরিবেশ সুরক্ষার প্রতি দায়বদ্ধতার বিষয়টি মাথায় রেখে সেখানে স্থাপন করা হচ্ছে গ্রিন-টেকনোলজির মেশিনারিজ। এই কারখানা চালুর মাধ্যমে দেশের লিথিয়াম আয়ন ব্যাটারি খাতে সম্পূর্ণ আমদানি নির্ভরতা বহুলাংশে হ্রাস পাবে বলে তার প্রত্যাশা।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদানকালে ওয়ালটন হাই-টেকের ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম বলেন, কমপ্লায়েন্স ইস্যুতে ওয়ালটন কখনোই আপোষ করে না। কর্মক্ষেত্র, উৎপাদন, আর্থিক প্রতিবেদন, ট্যাক্স প্রদানসহ সর্বত্র ওয়ালটন যথাযথ কমপ্লায়েন্স অনুসরণ করছে। যার স্বীকৃতিস্বরূপ নিয়মিতভাবে আইসিএবি, আইসিএসবি, আইসিএমএবি ইত্যাদি ইন্সটিটিউশন থেকে ‘বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড সম্মাননা পুরস্কার অর্জন করে আসছে। এটি ওয়ালটনের জন্য অত্যন্ত গর্বের।

অনুষ্ঠানে টানা ৫-বার ‘আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স’ এবং টানা ৪-বার ‘আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড’ এর সম্মাননা অর্জনের সাফল্য কেক কেটে উদযাপন করা হয়। #

ক্যাপশন: ওয়ালটনের “সেলিব্রেটিং কর্পোরেট অ্যাওয়ার্ড অ্যাচিভমেন্ট” শীর্ষক প্রোগ্রামে উপস্থিত অতিথিবৃন্দের সঙ্গে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্যগণ।

PR

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি