1. admin@newswatchbd.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিস বলায় সমালোচনা, প্রত্যাহার সচিব আন্দোলনে অর্থায়নের অভিযোগে টিপু মুনশি-সালমান এফ রহমানের হিসাব জব্দ হামের টিকা কেনায় গড়িমসি, দায় ইউনূস সরকারের কি না খতিয়ে দেখবে কমিশন অনুমোদন নেই রিফাইনারির, তবু ১২ লাখ টন ক্রুড আমদানির উদ্যোগ বাসাবোতে সংঘবদ্ধ হামলার শিকার জবি শিক্ষার্থী,গুরুতর আহত বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা ​ফুটবলের উত্তেজনায় মুখরিত কিংস অ্যারেনা: শিরোপা জিতল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে নজিরবিহীন সাইবার চুরি শৃঙ্খলা ফেরাতে ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন শুরু মাদক নির্মূল করতে পারলেই নিরাপদ হবে বাংলাদেশ

ঢাকাস্থ সন্দ্বীপ ছাত্র ফোরামের নেতৃত্বে জিতু ও জাহিদুর

রনজিৎ চন্দ্র রায়, জবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

 

ঢাকার বুকে সন্দ্বীপীয় ছাত্রসমাজের ঐক্যের প্রতীক “সন্দ্বীপ ছাত্র ফোরাম, ঢাকা” এর ২০২৬ সালের কমিটি গঠিত হয়েছে।
এতে সভাপতি পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়মান সাকিব জিতু এবং সাধারণ সম্পাদক পদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জাহিদুর রহমান মনোনীত হয়েছেন।

শুক্রবার দুপুরে উক্ত সংগঠনের উপদেষ্টা মন্ডলী ও সকল শিক্ষার্থীর প্রত্যক্ষ উপস্থিতিতে নতুন কমিটি প্রকাশিত হয়। এছাড়াও সন্দ্বীপ ছাত্র ফোরাম, ঢাকা এর উপদেষ্টা সেলিনা চৌধুরী, ডা. মো: এনায়েত উল্লাহ খসরু ও ড. প্রশান্ত কুমার ব্যানার্জি উপস্থিত ছিলেন। এরপর সন্দ্বীপ ছাত্র ফোরাম, ঢাকা” এর উপদেষ্টা ড. প্রশান্ত কুমার ব্যানার্জি কমিটি ঘোষণা করেন।

নতুন কমিটিতে সহ-সভাপতি পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদিয়া ইসরাত মনোনীত হয়েছেন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমরান হোসেন মাহিম।

অন্যান্য পদে কোষাধ্যক্ষ তামজিদুল আলম (ঢাবি), প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল হোসেন (জবি), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাওহিদুর রাহমান (ঢাবি), সাহিত্য বিষয়ক সম্পাদক মো: মারুফ (ঢাবি), ছাত্রী বিষয়ক সম্পাদক নাফিয়া আফরোজ (ঢাবি), ও ২ কার্যকরি সদস্য নাঈমুল হাসান (বুয়েট) ও তাসনিম (ঢাবি) মনোনীত হয়েছেন।

এ সময় উপদেষ্টা সেলিনা চৌধুরী বলেন, প্রতিদিন আমরা প্রত্যেকে একটা করে যদি ভালো কাজ করি তাহলে ফোরামের ৬০ জনের প্রতিদিন ৬০ টা ভালো কাজ হবে। যেমন একজন যদি ১ টা মোমবাতি জ্বালাই প্রতিদিন যেমন কোটি কোটি মোমবাতি জ্বলবে তেমন একটা করে ভালো কাজ করলেও আমরা সুন্দর সমাজ গড়তে পারবো।

এ সময় মনোনীত সভাপতি আয়মান সাকিব জিতু বলেন, “ভৌগোলিক বিচ্ছিন্নতা থাকলেও হৃদয়ের টানে আমরা এক। ঢাকার বুকে সন্দীপের শিক্ষার্থীদের একতাবদ্ধ রাখা এবং একে অপরের বিপদে পাশে দাঁড়ানোই সন্দ্বীপ স্টুডেন্ট ফোরামের মূল লক্ষ্য। ঢাকায়, সন্দীপের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে আমরা সবসময় তাদের অধিকার ও কল্যাণে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো ঢাকার বুকে দ্বীপের শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও মেধাবিকশিত পরিবেশ নিশ্চিত করা।”

এসময় মনোনীত সাধারণ সম্পাদক জাহিদুর রহমান বলেন,
“ছাত্র ফোরাম শিক্ষার্থীদের অধিকার, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ বিকাশে একটি কার্যকর প্ল্যাটফর্ম। সন্দ্বীপ স্টুডেন্ট ফোরাম ঢাকা (SSFD) সেই নেতৃত্ব গড়ে তোলার নির্ভরযোগ্য ক্ষেত্র। সম্মিলিত প্রচেষ্টায় আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাব ইনশাআল্লাহ।”

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি