1. admin@newswatchbd.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকটে নাজুক শিল্প, যন্ত্রপাতি কেনায় ভয়াবহ মন্দা দীর্ঘায়ু হোক তার রাজসিক জীবনদর্শন বাড্ডার জেএসএল ওয়াশিং প্লান্ট কারখানাটি যেন মরণ ফাঁদ সৌন্দর্যের দ্বীপে যেতে ভোগান্তির সাগর পাড়ি তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী একই ভবনে বিপিসি ও এজেন্ট অফিস: দরপত্রের গোপনীয়তা নিয়ে বড় শঙ্কা চেয়ারম্যান ও এমডি কারাগারে থাকায় বোর্ড সভার সিদ্ধান্তে ইডিকে অব্যাহতি, দাবি কর্তৃপক্ষের ২০ দল নিয়ে মাঠে গড়াচ্ছে ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ মানুষের পাশে দাঁড়ানোই দায়িত্ব: ডা. জুবাইদা রহমান বিসিএস ছাড়াই ক্যাডার বনে গেলেন আবু তালেব, লুটলেন কোটি কোটি টাকা

বাড্ডার জেএসএল ওয়াশিং প্লান্ট কারখানাটি যেন মরণ ফাঁদ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

 

রাজধানীর বাড্ডার সাঁতারকুল আব্দুল হামিদ রোডের দারোগাবাড়ি এলাকায় অবস্থিত জেএসএল ওয়াশিং প্ল্যান্ট। কারখানাটি যেন চলছে গায়ের জোরে। ২০১২ সালে প্রতিষ্ঠানের শুরু থেকে এখনো পর্যন্ত ব্যবহার করা হচ্ছে চোরাই পথে আনা অবৈধ গ্যাস। প্রতিষ্ঠানে কাজ করা প্রায় ৩০ থেকে ৩৫ জন শ্রমিকের নেই কোন নিরাপত্তা। এরমধ্যে বেশ কিছু শিশু শ্রমিক রয়েছে।

প্রতিষ্ঠানটির নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। ফায়ার সার্ভিসের যে কাগজ আছে তাতেও রয়েছে গরমিল। একই সাথে ব্যবহার করা হচ্ছে এসিড পারঅক্সাইড ও পটাশিয়াম, যা একসাথে সংমিশ্রণ হলে ঘটতে পারে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা। অবৈধ চোরাই গ্যাসের পাশাপাশি ব্যবহার হচ্ছে সিলিন্ডার গ্যাস। মানা হচ্ছে না কোন নিয়ম নীতি, একরকম গায়ের জোরে চলছে এই প্রতিষ্ঠান।

এখানে ব্যবহার করা হচ্ছে মেয়াদউত্তীর্ণ জরাজীর্ণ বয়লার, যার ফলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। যা কারখানায় কাজ করা শ্রমিকদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নেই অগ্নি নির্বাপক কোনো ব্যবস্থা।

কারখানার পাশের বাড়ির বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, আমাদের এলাকায় দীর্ঘদিন যাবত গ্যাসের সংকট চলছে, বাসা-বাড়িতে গ্যাস পাইনা অথচ এই জেএসএল কারখানায় অবৈধ গ্যাস ব্যবহার করে দিনরাত কাজ চালাচ্ছে। এতে করে সরকার রাজস্ব হারাচ্ছে। বৈধ ব্যবহারকারীরা ঠিকমতো গ্যাস পাচ্ছে না।

এলাকাবাসীর দাবি এই কারখানাটি এলাকার জন্য একটি বিষফোঁড়া। এখান থেকে যখন তখন ঘটতে পারে বড় ধরনের কোন দুর্ঘটনা। এ নিয়ে আতঙ্ক কাজ করে এলাকাবাসীর মধ্যে।

অভিযোগ রয়েছে এলাকাবাসীর শত বাধা থাকলেও কারখানার মালিক দেলোয়ার হোসেন একরকম ক্ষমতা খাটিয়ে এখানে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছেন। তার সাথে পার্টনারে রয়েছে সোহেল মিয়া।

এ সমস্ত অনিয়মের বিষয়ে কথা বলতে বারবার যোগাযোগ করা হলেও দেলোয়ার এবং সোহেল কারো সাথেই যোগাযোগ করা সম্ভব হয়নি।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি