1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

নলছিটিতে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই ৪ পরীক্ষার্থী বহিষ্কার

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

 

ঝালকাঠির নলছিটি উপজেলায় এসএসসি ও সমমান  পরীক্ষা চলাকালে অ’সদুপায় অবলম্বনের দায়ে চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এদের মধ্যে বি.জি ইউনিয়ন একাডেমি কেন্দ্র থেকে একজন ও নলছিটি গার্লস স্কুল (ভোকেশনাল) কেন্দ্র থেকে তিনজনকে বহিষ্কার করা হয়। এছাড়াও নলছিটি গার্লস স্কুল (ভোকেশনাল) কেন্দ্রে দায়িত্বে অবহেলার কারণে দুই কক্ষ পরিদর্শককে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা যায় ।

নলছিটি গার্লস স্কুল (ভোকেশনাল) কেন্দ্রের সচিব মো. জলিলুর রহমান আকন্দ জানান, আজ রোববার (৩০এপ্রিল) বাংলা পরীক্ষা চলাকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন ওই কেন্দ্রে পরীক্ষা পরিদর্শনে গিয়ে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার ও দুই শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতির আদেশ দেন।

বি.জি ইউনিয়ন একাডেমি কেন্দ্রের সচিব মো. আলি হায়দার জানান, বাংলা প্রথম পত্র পরীক্ষায় ওই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল ইসলাম অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি