1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

বশেমুরবিপ্রবিতে বি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২০ মে, ২০২৩

 

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের বি ইউনিটভুক্ত মানবিক অনুষদের গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

আজ শনিবার (২০ মে) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বি ইউনিটভুক্ত মানবিক অনুষদের ভর্তি পরীক্ষায় ২ হাজার ১৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ১০৬ জন অংশগ্রহণ করে। পরীক্ষায় উপস্থিতির হার ছিল শতকরা ৯৮.৫৯ ভাগ।

পরীক্ষা চলাকালে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব ও ট্রেজারার প্রফেসর ড. মো: মোবারক হোসেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।

এসময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

এর আগে দেশের বিভিন্ন স্থান থেকে ভর্তি ইচ্ছুকরা ও অভিভাবকেরা সকাল থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রের সামনে ভীড় জমায়। এসময় বিভিন্ন ছাত্র সংগঠন তাদেরকে সহযোগিতা করেন।

এছাড়া, আগামী ২৭ মে সি ইউনিটভুক্ত বাণিজ্য অনুষদ এবং ৩ জুন এ ইউনিটভুক্ত বিজ্ঞান অনুষদের গুচ্ছভুক্ত দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি