1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসাবোতে সংঘবদ্ধ হামলার শিকার জবি শিক্ষার্থী,গুরুতর আহত বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা ​ফুটবলের উত্তেজনায় মুখরিত কিংস অ্যারেনা: শিরোপা জিতল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে নজিরবিহীন সাইবার চুরি শৃঙ্খলা ফেরাতে ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন শুরু মাদক নির্মূল করতে পারলেই নিরাপদ হবে বাংলাদেশ সেই দুর্নীতিবাজ জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী! রিয়েল ক্যাপিটা গ্রুপের “RCG বর্ষপূর্তি মেলা-২০২৬”-এর শুভ উদ্বোধন হকার সমস্যা সমাধানে প্রয়োজন পরিকল্পিত পুনর্বাসন আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী

দেশীয় অস্ত্রসহ ৫কিশোর গ্রেপ্তার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জুন, ২০২৩

মো. জাহিদ হাসান

দেশীয় অস্ত্রসহ ৫ জনকে আটক করা হয়েছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। ডিবি পুলিশ এবং ঈশ্বরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার হয় আসামিরা।
গ্রেপ্তারকৃতরা হলেন, বাচ্চু মিয়ার ছেলে মো. ফেরদৌস, মজিদ মিয়ার ছেলে মো. আনন্দ, আব্দুল মান্নানের ছেলে মো. আমিনুল ইসলাম, লিটন মিয়ার ছেলে মো. নাইম মিয়া এবং জয়নাল আবেদীনের আলমগীর। আসামি আনন্দের বাড়ি রাজিবপুর ইউনিয়নের উজানচর গ্রামে,বাকিদের সবার বাড়ি উচাখিলা ইউনিয়নে।

গত ১ জুন করে মগটুলা ইউনিয়নের মো. রিয়াদ মিয়ার(১৯) অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়, ১ জুন দুপুর অনুমান ১২.৩০ ঘটিকায় উচাখিলা ইউনিয়নের মীর বাড়ি সংলগ্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় তাঁর পথরোধ করে প্রায় ৩০ কিশোর। এসময় তাঁরা দেশীয় অস্ত্রে সজ্জিত ছিল। এলাকায় তখন আতংকের সৃষ্টি হয়। তখন ভয়ভীতি দেখিয়ে এবং মারপিট করে মোবাইল ফোন এবং টাকা ছিনিয়ে নেয় কিশোর গ্যাংয়ের সদস্যরা।

অভিযোগ পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ এবং ডিবি পুলিশের একটি দল ঘটনার রাতেই অভিযান চালায়। তারপর দিন ২ জুন  অভিযান করে আসামিদের আটক করে। এসময় আসামিদের কাছ থেকে চাকু,দা,মোবাইল ফোন,লোহার রড উদ্ধার করা হয়। উল্লেখ্য, আটককৃত ৫আসামির মধ্যে ৩জনের বিরুদ্ধে পূর্বেও থানায় মামলা হয়েছে।

এ প্রসঙ্গে ঈশ্বরগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ মোস্তাসিনুর রহমান বলেন-‘জেলা পুলিশ সুপারের নির্দেশে গৌরিপুর সার্কেল অফিসার সুমন মিয়ার নেতৃত্বে সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষায় বখে যাওয়া কিছু কিশোরকে আটক করা হয়েছে। এরা কিশোর গ্যাংয়ের সদস্য। সমাজের শৃঙ্খলা রক্ষায় বাকি কিশোর গ্যাংদের কঠোর হস্তে দমন করা হবে’।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি