1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

সংস্কৃতি খাতে বাজেটের ১ শতাংশ বরাদ্দের দাবিতে ফেনীতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমাবেশ

ফেনী প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুন, ২০২৩

 

সংস্কৃতি খাতে বাজেটের ১ শতাংশ বরাদ্দের দাবিতে ফেনীতে সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখা। শুক্রবার বিকেলে শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সমাবেশে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জাহিদ হোসেন বাবলু।

সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক সমর দেব নাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন জোটে সহ সভাপতি ও আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র ফেনীর সভাপতি কবি মঞ্জুর তাজিম, সংলাপ নাট্যগোষ্ঠী সাধারণ সম্পাদক নারায়ন নাগ, উদয়ন সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক শান্তি রঞ্জন চৌধুরী, সংগীত শিক্ষার্থী সম্মিলন কেন্দ্রের সভাপতি অজয় দাস, সেলিম আল দীন চর্চা কেন্দ্র ফেনীর সভাপতি অ্যাডভোকেট রাশেদ মাজহার, নজরুল একাডেমী ফেনী জেলা শাখার সহ সভাপতি এডভোকেট সাইফুদ্দিন মজুমদার শাহীন, পঞ্চবটি সাংস্কৃতিক সংগঠনের পরিচালক পৃথ্বীরাজ চক্রবর্তী, ফেনী থিয়েটারের সদস্য সচিব আনোয়ার হোসেন রাজু, অনুরণন আবৃত্তি চর্চা কেন্দ্রের সদস্য সচিব এম রহমান মিলন, আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক নাজমুল হক শামীম, আমন্ত্রন সাংস্কৃতিক একাডেমীর সভাপতি মো. শাহ আলম, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ফেনী জেলা শাখার সভাপতি দিলু সরকার, জাগরনী সাংস্কৃতিক একাডেমী সাধারণ সম্পাদক রাজীব দাস বাবলু, উদীচি সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক শাওন চক্রবর্তী, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ফেনী সদর শাখার সভাপতি আব্দুর রহিম, নৃত্যকলা একাডেমী ফেনীর সভাপতি মনি মজুমদার, আর্য সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি প্রদীপ দেবনাথ, আবৃত্তি শিল্পী সঞ্জয় সেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, আগামী অর্থবছরের (২০২৩-২৪) জন্য প্রস্তাবিত ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা করেছে অর্থমন্ত্রী। বাজেটে কমপক্ষে ১ শতাংশ অর্থাৎ ৭ হাজার ৬ শত ১৭ কোটি টাকা সংস্কৃতিখাতে বরাদ্দের দাবি জানিছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট।

সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জাহিদ হোসেন বাবলু বলেন, আজকে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা ব্যবস্থায় সংস্কৃতি একটি অগুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। অবহেলিত বিষয় হয়েছে। অথচ যেই বাংলাদশের রাজনীতির ভিত্তি হচ্ছে সংস্কৃতি, সেই বাংলাদেশে সংস্কৃতি চর্চার জন্য কোন রকম সরকারের পৃষ্ঠপোষকতা নেই। এই নেই কথাটা বলছি এই কারণে, সরকারের যতটুকু অর্থ বরাদ্দ থাকে তার যে ব্যবস্থাপনা সংস্কৃতি মন্ত্রণালয় করে সেই খানে প্রান্তিক পর্যায়ের মানুষকে সম্পৃক্ত করার কোন প্রচেষ্টাই নেই।

সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখার সহ সভাপতি কবি মঞ্জুর তাজিম বলেন, সময়ের পরিবর্তন হচ্ছে, কিন্তু সংস্কৃতির বাজেটের পরিবর্তন হচ্ছে না। প্রগতিশীল সমাজ নির্মাণের জন্য রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা দরকার। কারণ সংস্কৃতিবিহীন জাতি অন্ধকারে ধাবিত হবে। সংস্কৃতি ছাড়া কোন জাতি এগিয়ে যেতে পারে না। কোন মানবিক সমাজ প্রতিষ্ঠিত হতে পারে না। এজন্য জাতীয় বাজেটের ১ শতাংশ সাংস্কৃতিক খাতে বরাদ্দ দেওয়া।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সমর দেব নাথ বলেন, আমাদের প্রত্যাশা হলো সংস্কৃতি, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়সমূহ আমাদের বক্তব্যের গুরুত্ব ও যৌক্তিকতা অনুভব করে যথাযথ ব্যবস্থা ও উদ্যোগ গ্রহণ করবে।

সমাবেশে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ ও সাংস্কৃতিক কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি