1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

তানভীর আলাদিনকে প্রধান সমন্বয়কারী করে ফেনী থিয়েটারের কমিটি গঠন

ফেনী প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২ জুলাই, ২০২৩

 

জেলার ঐতিহ্যবাহী নাট্য সংগঠন ফেনী থিয়েটারের প্রধান সমন্বয়কারী নির্বাচিত হয়েছেন সাংবাদিক তানভীর আলাদিন।

সংগঠনের ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান শেষে রোববার দুই বছর (২০২৩-২০২৫,) মেয়াদের জন্যে তানভীর আলাদিনকে প্রধান সমন্বয়কারী ও আনোয়ার হোসেন রাজুকে সমন্বয় সচিব করে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যগণ হচ্ছেন- যুগ্ম -সমন্বয়কারী তুহিন মাহমুদ, সমন্বয় সচিব আনোয়ার হোসেন রাজু, যুগ্ম-সমন্বয় সচিব নাজমুল হক শামীম, অর্থ সমন্বয়কারী ফজলুল হক রনি, প্রচার ও প্রযোজনা সমন্বয়কারী ইরফান মিয়াজী, প্রযোজনা সমন্বয়কারী আবদুল্লাহ আল ফাহাদ ও দফতর সমন্বয়কারী ফাতেমা জান্নাত শশী।
সদস্য: মো. কামরুল আলম, এড. রাশেদ মাযহার, শাহদাত হোসেন রুবেল, কাজী ইকবাল আহমেদ পরাণ, মো. বোরহানুল ইসলাম নাহিন, তাহমিনা তোফা সীমা ও ইমন চৌধুরী।

বাসসের ন্যাশনাল ডেস্ক ইন-চার্জ তানভীর আলাদিন বলেন- ৩৪ বছর আগে আমরা কয়েকজন তরুণ মিলে ফেনী থিয়েটার গড়েছিলাম। এখন এই অঞ্চলের নাট্যদলগুলোর মধ্য ফেনী থিয়েটার অন্যতম সেরা দল। ফেনী সাংবাদিক ফোরাম ঢাকা (এফএসএফডি) ও ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম বাংলাদেশের (ওয়াইজেএফবি) সভাপতি বলেন- আমি পেশায় সাংবাদিক আর নেশায় লেখক ও নাট্যকর্মী। তিনি বলেন- আমাদের ভাতৃপ্রতীম অন্যান্য সংগঠনের সঙ্গেও আমার সম্পর্ক অসাধারণ ভালো। তথ্য-প্রযুক্তির কল্যাণে এখন ঢাকায় বসে কেন, আমেরিকায় বসেও সার্বক্ষণিক নজরদারী করে গ্রুপের কাজের সমন্বয় সাধন করা সম্ভব। তাই সবার সহযোগীতায় সংগঠন চালাতে খুব একটা সমস্যা হবে বলে আমি মনে করি না।

বিদায়ী প্রধান সমন্বয়কারী কামরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন- সাবেক প্রধান সমন্বয়কারী এড. রাশেদ মাযহার ও কাজি ইকবাল আহমেদ পরান, সমন্বয় সচিব আনোয়ার হোসেন রাজু, সাবেক সমন্বয় সচিব বোরহানুল ইসলাম নাহিন,তুহিন মাহমুদ, সাংবাদিক নাজমুল হক শামীম, দিদার মজুমদার, শশী, ইরফান ও সানী প্রমুখ।

পরে সংগঠনের উপস্থিত সদস্যরা বিদায় ও নতুন প্রধান সমন্বয়কারীদের ফুলেল শুভেচ্ছা জানান।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি