
রাসুল”
– হাবিবুর রহমান বাবু
দেখিনি তোমায় কোনদিনও
তবুও মনে হয় ছিলে তুমি এমন
লক্ষ লক্ষ তারার মাঝে
একটি চাঁদ যেমন,
তুমি হাসিলে যেনো
ফুটিতো গোলাপ
তুমি কাদিলে সারাবিশ্ব
করিত বিলাপ,
নবীদের সরদার তুমি
রাসুলের “রাসুল”
হতভাগা আবু জাহেল
চিনতে করিলো ভুল,
কখনো করোনি নিজের চিন্তা
ভেবেছো শুধু আমাদের নিয়ে
তোমার এই ঋণশোধ করা যাবে?
কোনদিন কোন কিছু দিয়ে,
দিয়েছো তুমি মোদের অনেক কিছু
তবু মোরা আরো কিছু চাই
হাশরের ময়দানে আমরা সবাই
তোমাকে পাশে যেন পাই
আমরা তোমার পাপী উম্মত
করি যে কত শত ভুল
সর্বকালের সেরা মহামানব
তুমি যে মুহাম্মদ “রাসুল” (সা:)