1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

কাজলকে নিয়ে সাইফ তনয় ইব্রাহিম খান

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

 

ভারতের বলিউড চলচ্চিত্র জগতে চার প্রতিষ্ঠিত খানের এক খান হলেন সাইফ আলী খান। তিনি বলিউডের প্রতিষ্ঠিত তারকা অভিনেতা। তার মেয়ে সারা আলী খান বলিউডে অভিনয় শুরু করেছেন বেশ আগেই। এবার তার বড় ছেলে ইব্রাহিম আলী খানও বলিউডে পা রাখছেন। তার অভিষেক হচ্ছে প্রখ্যাত প্রযোজক ও নির্মাতা করণ জোহরের হাত ধরে। আর ইব্রাহিমের অভিষেক ঘটবে প্রখ্যাত অভিনেত্রী কাজলকে সঙ্গে নিয়ে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ইব্রাহিম – কাজল ‘সরজমিন’ নামের একটি ছবিতে অভিনয় করতে চলেছেন। এই ছবিতে তথাকথিত কোনো নায়িকা চরিত্র নেই বলে জানানো হয়েছে। কাজল অভিনয় করছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। এটি পরিচালনা করছেন বোমন ইরানির ছেলে কায়োজ ইরানি। করণ জোহর জানিয়েছেন, ইব্রাহিম খুব শিশুসুলভ। ওভারস্মার্ট নন, তবে বুদ্ধিমান। সামনে থেকে দেখলে মনে হয় ২০ বছর আগের সাইফ এসেছে। ইব্রাহিম একেবারে বাবার কার্বন কপি।

উল্লেখ্য, আগে থেকেই স্টারকিড হিসাবে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় ইব্রাহিম আলী খান। শুধু কাজ নিয়ে নয়, খবরে থাকেন প্রেমচর্চা নিয়েও। অভিনেত্রী শ্বেতা তিওয়ারির কন্যা অভিনেত্রী পলক তিওয়ারির সঙ্গে তার প্রেম রয়েছে বলেও জানা গেছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি