1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

জেরিন খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

 

বলিউড অভিনেত্রী জেরিন খানের বিরুদ্ধে প্রতারণা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) কলকাতার একটি আদালত সালমান খানের এই নায়িকার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বলে কলকাতার গণমাধ্যম থেকে জানা গেছে।

জানা গেছে, ২০১৮ সালে কলকাতা ও উত্তর ২৪ পরগণায় ৬টি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল জেরিন খানের। বেশ কয়েকটি কালী পূজার উদ্বোধন করার কথাও ছিল তার। ভিডিও বার্তায় জেরিন খান কলকাতায় অনুষ্ঠানে অংশ নেওয়ার কথাও জানিয়েছিলেন। এজন্য অগ্রিম ১২ লাখ রুপি নেন তিনি। কিন্তু আগাম অর্থ গ্রহণ করেও তিনি কোনো অনুষ্ঠানেই উপস্থিত হননি।

অনুষ্ঠানে অংশ না নেওয়ার পর ভারতীয় দণ্ডবিধির ৪০৬, ৫০৬, ১২০ বি ও ৪২০ ধারায় নারকেল ডাঙ্গা থানায় মামলা দায়ের করেন ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটি। সেই মামলার শুনানি অনুষ্ঠিত হলেও হাজির হননি জেরিন খান কিংবা তার আইনজীবী। এরই পরিপ্রেক্ষিতে রোববার (১৭ সেপ্টেম্বর) গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটির কর্মকর্তা বিশাল গুপ্ত এই বিষয়ে বলেন, অনুষ্ঠানের কয়েক দিন আগে জেরিন খান আমাদের জানান, তিনি আসবেন না। কারণ তার কলকাতায় আসার ইচ্ছা নেই। ততদিনে আমরা অগ্রিম ১২ লাখ রুপি জেরিন খানকে দিয়ে দিয়েছি। তাছাড়া উনি আসবেন বলে সারা শহরে ব্যানারও লাগানো হয়েছিল। এতে আমাদের কয়েক লাখ রুপি খরচ হয়। সব মিলিয়ে আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হই। অর্থ ফেরত না পেয়ে পুলিশের দ্বারস্থ হই।

উল্লেখ্য, ‘বীর’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন জেরিন খান। যেখানে সালমান খানের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। এরপর ‘হেট স্টোরি থ্রি’, ‘হাউজফুল’, ‘ওয়াজা তুম হো’, ‘রেডি’ ইত্যাদি ছবিতে দেখা গেছে এই অভিনেত্রীকে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি