1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

মালয়েশিয়ায় পুরস্কৃত ফরমান আলী’র ‌‘কাঠগোলাপ’

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩

 

দেশের বিশিষ্ট চলচ্চিত্র ও নাট্য প্রযোজক মো. ফরমান আলী প্রযোজিত ‘কাঠগোলাপ’ ছবিটি মুক্তির আগেই বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে। ছবিটি চেন্নাইয়ের ‘শান্তা দেব আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’সহ বেশ কিছু উৎসবে অংশ নিয়ে পুরস্কার জিতেছে। এবার এই ছবিটি মালয়েশিয়ায় পুরস্কৃত হয়েছে বলে জানিয়েছেন মো. ফরমান আলী। মালয়েশিয়ার নেভি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নেয়। সেখানে ছবিটি ‘বেস্ট ওমেন’স ফিচার ফিল্ম’ শাখায় পুরস্কার পেয়েছে।

প্রযোজক মো. ফরমান আলী উৎসব আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘কাঠগোলাপ’ ছবিটির সকল কলাকুশলীকে আমি আন্তরিক অভিবাদন জানাই। আমাদের ছবিটি বিদেশে দর্শক ও জুরিবোর্ডের প্রশংসা পাচ্ছে, এটি খুবই প্রেরণার আমাদের জন্য।বিদেশে ‘lকাঠগোলাপ ছবিটি ইংরেজি সাবটাইটেল সহ ‘দ্য সেন্টলেস’ নামে প্রদর্শন হচ্ছে।

নারীপ্রধান গল্পে ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা কেয়া, রাশেদ মামুন অপু, মেঘলা মুক্তা এবং দিলরুবা দোয়েল। অন্যান্য চরিত্র রূপদান করেছেন একে আজাদ সেতু, কুন্তল বুকি, শিল্পী সরকার অপু, সুজন হাবিব প্রমুখ। অপূর্ণ রুবেলের কাহিনী ও চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করেছেন সাজ্জাদ খান। এটি ড্রিমল্যান্ড এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি