1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির রোবট ক্যাম্পিং 

ফাতেমা আক্তার
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

 

পড়াশোনার পাশাপাশি নিজেকে একজন দক্ষ সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং নিজেকে দেশের জনশক্তিতে রুপান্তর করতে কম্পিউটার শিক্ষার বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় পিছিয়ে নেই দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। উক্ত প্রতিষ্ঠানের সহশিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের স্মার্ট বাংলাদেশের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির নতুন পাঠ্যক্রমকে কেন্দ্র করে শুরু হয়েছে ৬ ও ৭ অক্টোবর ২দিন ব্যাপী “চলো বানাই রোবট” প্রতযোগিতা। উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীরা ৮০টির বেশি রোবট উপস্থাপন করে যা নন প্রোগ্রামেবল ক্যাটাগরির। শিক্ষার্থীরা তাদের হাতের নাগালে থাকা কাগজ, চাকা, প্লাস্টিক, লাইট, মোটর, সেন্সর ইত্যাদি সহজলভ্য উপাদান দিয়ে তৈরি করে কল্পোনার রোবটের প্রোটোটাইপ।

৭ম শ্রেণীর একজন শিক্ষার্থী বলেন “আমার অনেক দিনের ইচ্ছে ছিলো রোবট বানাবো,কিন্তু সুযোগ হয়ে উঠেনি , আজকে আমি প্রথম সফলভাবে রোবট এর বাহ্যিক গঠন উপস্থাপন করতে পেরেছি, আগামীতে আমার এই রোবটে প্রোগ্রামিং যুক্ত করে রোবটে প্রাণের সঞ্চার করতে চাই”
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন ক্লাবের ট্রেইনার প্যানেল। অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন কম্পিউটার ক্লাব সম্পাদক জনাব আব্দুর রহমান , যুগ্ম সম্পাদক সাখওয়াত হোসেন, অর্থ সম্পাদক জনাব জাহাঙ্গীর হোসেন, ক্লাবের অন্যান্য সদস্য জনাব তোহা কামাল, রুপম সাহা বাপ্পি, তৌহিদুল ইসলাম তন্ময়। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন ক্লাব সমন্বয়কারী জনাব ইসমাইল হোসেন জাবেদ। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করেন সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ এর অধ্যক্ষ জনাব মোঃ মাহবুবুর রহমান মোল্লা।
সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ কম্পিউটার ক্লাবে আধুনিক ও যুগোপোযুগি ১টি ল্যাব রয়েছে। উক্ত ল্যাবে ২০ টি সর্বাধুনিক কম্পিউটার রয়েছে যা ক্লাবের শিক্ষার্থীরা বিভিন্ন বিষয় হাতে-কলমে শিখতে ব্যাবহার করে। ক্লাবে চার টি (০৪) বিষয়ে প্রশিক্ষণ চালু রয়েছে।

প্রশিক্ষণের বিষয় গুলো হলোঃ বেসিক কম্পিউটার , এম এস অফিস, প্রোগ্রামিং, ওয়েবসাইট ডেভেলোপমেন্ট। মূলত ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের প্রযুক্তি ভীতি হ্রাস করা ও যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে প্রস্তুত করার বিষয়টি এখানে প্রাধান্য পায়। এছাড়াও বিভিন্ন আইটি কন্টেস্টে প্রতিযোগিতা করার জন্যে শিক্ষার্থীদের প্রস্তুত করা ক্লাবের অন্যতম লক্ষ্য। ক্লাবের শিক্ষার্থীরা মনে করেন বাড়াতে হলে যোগাযোগের শক্তি, শিখতে হবে ডিজিটাল প্রযুক্তি। আজকে শিখবো, আগামীতে নেতৃত্ব দেবো।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি