1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

সমকামী সম্পর্কে জড়িয়েছিলেন প্রিয়াংকা

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

জনপ্রিয় বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া পেশাগত কাজে কয়েক বছর আগেই বলিউড ছেড়ে পাড়ি দিয়েছেন হলিউডে। সেখানে কাজ করছেন ডোয়েন জনসন তথা দ্য রক, কিয়ানু রিভস্, রিচার্ড ম্যাডেনের মতো প্রথম সারির তারকাদের সঙ্গে। কর্মজীবনের পাশাপাশি ঢেলে সাজিয়েছেন নিজের ব্যক্তিগত জীবনও।

প্রিয়াংকা সংসার পেতেছেন হলিউডের অন্যতম জনপ্রিয় ও নামজাদা পপ তারকা নিক জোনাসের সঙ্গে। মেয়ে মালতী মেরিকে নিয়ে লস অ্যাঞ্জেলেসের প্রাসাদোপম বাড়িতে সুখের সংসার এই সাবেক বলিউড তারকার। নিকের সঙ্গে গাঁটছড়া বাঁধার আগে ঠিক কেমন ছিল প্রিয়াংকার ব্যক্তিগত জীবন ? সেটা নিয়েই মুখ খুললেন প্রিয়াংকা নিজেই।

ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, কয়েক বছর আগে করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’ এ ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন প্রিয়াংকা। ওই টিভি শো’তে করণ তাকে প্রশ্ন করেন – তিনি কখনও কোনো সমকামী সম্পর্কে জড়িয়েছিলেন কি না ? উত্তরটা দিতে গিয়ে ইতস্তত বা কোনো রকমের হেঁয়ালি না করে প্রিয়াংকার বলেছিলেন – হ্যাঁ। পরে তিনি আরও পরিষ্কার করে জানান, এক সময় সমকামী সম্পর্কে জড়িয়েছিলেন তিনি।

জানা যায়, নিকের সঙ্গে চারহাত এক হওয়ার আগেই একাধিক চর্চিত প্রেমের সম্পর্কে জড়িয়েছেন প্রিয়াংকা। বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গেও জড়িয়েছিল তার নাম। পরে সেই সমীকরণ এমন জায়গায় পৌঁছায়, যে শাহরুখের স্ত্রী গৌরী খান বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছিলেন। এরপর অবশ্য শাহরুখ স্ত্রী গৌরীকে প্রতিশ্রুতি দেন যে, আর কোনো কাজ করবেন না তার সঙ্গে। সেই থেকে দু’জনকে আর এক ছবিতে দেখা যায়নি।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি