1. admin@newswatchbd.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত পুলিশের এএসআই

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

রাজধানীর খিলক্ষেত থানার ৩০০ ফিট চেকপোস্ট থেকে ডিউটি শেষে থানায় ফেরার পথে কুরাটলী এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশের সহকারি উপপরিদর্শক (এএসআই) মফিজুল ইসলাম (৪২) গুরুতর আহত হয়েছেন।সোমবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় মফিজুল ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান বলেন, ‘এএসআই মফিজুল ইসলাম খিলক্ষেত থানার ৩০০ ফিট এলাকায় চেকপোস্টে ডিউটি শেষে অটোরিকশায় করে থানায় ফিরছিলেন। পরে কুরাটলি এলাকায় অটোরিকশা থেকে নামার পরে দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তাঁর বুক, পেট ও মাথায় বেশ কয়েকটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পরে আমাদের পুলিশ খবর পেয়ে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যায়। বর্তমানে জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে।’ওসি বলেন, ‘এটা কি পূর্ব কোনো শত্রুতার জের বা পুলিশের মনোভাব ভাঙার জন্য অন্য কোনো ঘটনা আছে কি না, সে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। বিষয়টি আমাদের কমিশনার স্যারসহ সবাই অবগত আছেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি