1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

তথ্যগুপ্তিবিদ্যা রাধার চরিত্রে সাবলীল ম্রুণাল

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

বলিউডের এ  প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সময়টা বেশ ভালো যাচ্ছে। সম্প্রতি মুক্তি পাওয়া ‘পিপ্পা’ ছবিতে অসাধারণ অভিনয় করেছেন তিনি। এই ছবির অংশ হতে পেরে দারুণ গর্বিতও তিনি। ম্রুণাল এটা নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতীয় গণমাধ্যমে।অ্যামাজন প্রাইম ভিডিওর এই ছবিতে ম্রুণাল ঠাকুরকে মেডিকেলের ছাত্রী তথা ক্রিপ্টোগ্রাফার (তথ্যগুপ্তিবিদ্যা) রাধা চরিত্রে দেখা গেছে। তিনি ছবিতে আধুনিকমনস্ক, সাহসী ও শক্তিশালী এক নারীর চরিত্রে অভিনয় করেছেন। এই ছবিতে দেখা যায়, যুদ্ধে ম্রুণাল সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। যুদ্ধের ময়দানে তার হাতিয়ার ছিল ক্রিপ্টোগ্রাফি।

ভারতের একটি পত্রিকাকে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, পিপ্পা ছবিটি আমার হৃদয়ে এক বিশেষ জায়গা দখল করে নিয়েছে। ছবির চিত্রনাট্য পড়েই মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমি খুব খুশি যে এমন একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি। তার কথায় – রাধা শুধু বুদ্ধিমত্তার দিক থেকেও নারীশক্তিকে প্রতিনিধিত্ব করেছে। যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী এক নারীর চরিত্রে পর্দায় নিজেকে দেখতে পাওয়া আমার কাছে খুবই গর্বের। আমি এই ছবির অংশ হতে পেরে সম্মানিত বোধ করছি। এই ছবিতে ম্রুণালকে ঈশান খাট্টারের বোনের চরিত্রে দেখা গেছে। এটা নিয়ে যদিও তাকে অনেক সমালোচনার মুখোমুখি হতে হয়েছে।

এই সমালোচনার প্রেক্ষিতে তিনি বলেছেন, ‘লাভ সোনিয়া’ ছবিতে অভিনয় করার সময় আমাকে নানা কটাক্ষ শুনতে হয়েছে। অনেকে ফোন করে বলেছেন – এমন গ্ল্যামারহীন চরিত্রে আমার অভিনয় না করাই উচিত। অনেকে আরও বলেছিলেন, আমার ক্যারিয়ারের প্রথম ছবি হিসেবে লাভ সোনিয়া যথার্থ নয়। পরে তারা ভুল প্রমাণিত হয়েছেন। নায়িকাকে ঘিরে ইন্ডাস্ট্রির তথাকথিত ধারাকে আমি ভাঙতে চাই। আমি মনে করি, ভারতীয় অভিনেত্রীদের ঘিরে দর্শক ও নির্মাতাদের দৃষ্টিভঙ্গির বদলের প্রয়োজন। প্রিয়াঙ্কা চোপড়া ‘দিল ধাড়কানে দো’ ছবিতে রণবীর সিংয়ের বোনের চরিত্রে অভিনয় করেছেন। আবার ‘বাজিরাও মাস্তানি’তে তাকে রণবীরের স্ত্রীর চরিত্রে দেখা গেছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি