
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন করেছে। অদ্য ১৬ ডিসেম্বর, ২০২৩, শনিবার, সকাল ৯:০০ টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো: আব্দুল মান্নান চৌধুরী।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিজনেস অনুষদের হেড, অতিরিক্ত রেজিস্ট্রার সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা- কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
উপস্থিত সকলে একাত্তরের মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন।
এছাড়াও সূর্যোদয়ের সাথে সাথে ইউনিভার্সিটির গুলশানস্থ ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।