1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

এনডিইউবি’র ইংরেজি বিভাগের চেয়ারম্যান হিসেবে ড. লিওনার্ড রোজারিওর যোগদান

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪

এনডিইউবি’র ইংরেজি বিভাগের চেয়ারম্যান হিসেবে ড. লিওনার্ড রোজারিওর যোগদান

নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (এনডিইউবি) এর ইংরেজি বিভাগের চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন অত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ড. ফাদার শংকর লিওনার্ড রোজারিও। গত ১৭ জানুয়ারী তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।

যুক্তরাষ্ট্রের নর্থ-ইস্টার্ন ইলেনয় বিশ্ববিদ্যালয় থেকে ভাষাবিজ্ঞানে মাস্টার্স ও ফিলিপাইনের সান্তো টমাস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জনকারী ড. লিওনার্ড রোজারিও তার যাজকীয় জীবনের পাশাপাশি শিক্ষকতা করেছেন উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে।

২০০৬ সাল থেকে নটর ডেম কলেজের ইংরেজি বিভাগে শিক্ষকতা করা লিওনার্ড রোজারিও পরবর্তীতে কলেজটির ভাইস প্রিন্সিপাল হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে তিনি নটর ডেম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে শিক্ষকতা শুরু করেন ও পরবর্তীতে অত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দায়িত্ব গ্রহণ করেন।

গত ১৭ জানুয়ারী বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড.ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি লিওনার্ড রোজারিওকে আনুষ্ঠানিকভাবে ইংরেজি বিভাগের প্রধানের দায়িত্ব তুলে দেন। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. ফাদার চার্লস গর্ডন সহ বিভাগের অন্যান্য শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।

লিওনার্ড রোজারিও সোশিওলিংগুইস্টিক্সে তার গবেষণার জন্য সমাদৃত এবং তিনি তার বক্তব্যে গুণগত শিক্ষকতার পাশাপাশি সময়োপযোগী গবেষণার জন্য তার সহকর্মীদের উৎসাহিত করেন।

উল্লেখ্য, এনডিইউবির ইংরেজি বিভাগে বি এ অনার্স (ইংরেজি), এম এ (লিটারেচার) এবং এম এ (এপ্লাইড লিংগুইস্টিক্স এন্ড ইএলটি) এই ৩টি পোগ্রাম চালু আছে৷

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি