1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

নতুন প্রেম নিয়ে ধোঁয়াশায় রাখলেন কঙ্গনা

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪

 

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত নতুন করে প্রেমে পরেছেন বলে গুঞ্জন চাউর হয়েছে। এটি হয়েছে ভারতের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে গিয়ে। কঙ্গনা’র সেখানে গিয়ে সহকর্মীদের সঙ্গে খুব একটা দেখা মেলেনি। বরং পুরো সময়টাই নাকি তিনি কাটিয়েছেন ভারতের বিশিষ্ট ব্যবসায়ী ‘ইজ মাই ট্রিপ’ এর কর্ণধার নিশান্ত পিত্তির সঙ্গে। এরপরই খবর রটে, নিশান্তের সঙ্গে সম্পর্ক জড়িয়েছেন কঙ্গনা!

তার এই প্রেমের বিষয়টি নিয়ে যখন ভক্তদের মাঝেও আলোচনা তুঙ্গে, তখনই মুখ খুললেন কঙ্গনা। তিনি জানালেন, নিশান্তের সঙ্গে প্রেম করছেন না। তার প্রেমিক অন্য কেউ। এই প্রসঙ্গে কঙ্গনা বলেন, এইসব ভুয়া খবর ছড়াবেন না। নিশান্ত নিজের ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং দারুণ সুখী।

কঙ্গনা আরও বলেন, আমি অন্য কারোর সঙ্গে প্রেম করছি। সঠিক সময় আসুক, তারপর আপনাদের জানাব। একজন যুবতী মেয়ের সঙ্গে প্রতিদিন নিত্যনতুন পুরুষের নাম জড়ানো একেবারেই ঠিক না। আমরা শুধু ছবি তুলেছি মাত্র।অযথা, লজ্জা দেবেন না আমাদের। এটা নিয়ে বাড়াবাড়ির প্রয়োজন নেই।

গণমাধ্যমে কঙ্গনা’র এমন বিবৃতির পরেই প্রশ্ন উঠেছে, তাহলে কার সঙ্গে প্রেম করছেন এই তারকা ? তবে এই বিষয়ে আর খোলাসা করে কিছু বলেননি তিনি। ভক্তদেরও রাখলেন কৌতূহল, প্রশ্নের মাঝেই।

প্রসঙ্গত, গেলো ২৩ জানুয়ারি ‘ইমারজেন্সি’ ছবিটি মুক্তির তারিখ জানিয়েছেন কঙ্গনা। এই ছবিতে তিনি ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন বলে জানা গেছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি