
অমর একুশের বই মেলায় কবি ও সাংবাদিক রুহুল গনি জ্যোতির প্রথম গল্পগ্রন্থ ‘ফেরা’ আসছে। এতে ১১টি ভিন্নধর্মী ছোটগল্প স্থান পেয়েছে। গল্পগুলো হচ্ছে ফেরা, পাখির মা, কসাই, ফেক আইডি, রহস্যময়ী, ঘুম আসে না, হানাদার আসছে, নদী আমাদের মা, নোভা, ব্রম্মপুত্রের তীরে একদিন, ক্ষুধা।
গল্পগুলোতে প্রেম, বিরহ ও স্মৃতিকাতরতা উঠে এসেছে। ইতোমধ্যে কবি রুহুল গনি জ্যোতির ৫টি কাব্যগ্রন্থ বেরিয়েছে। গ্রন্থগুলো হচ্ছে ফেরারি সুন্দর, কিছুটা দুঃখ থাকা ভালো, আলোর কাছে, ধরা দেয় ধরা সে দেয় না আবার এবং ঝরা ফুলের গান।
ছায়া প্রকাশন থেকে প্রকাশিত বইটির মনোরম প্রচ্ছদ এঁকেছেন সজীব ওয়ার্সী।