1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

হাবিবুর রহমান বাবু’র “শাড়ি পরে এসো”

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪

 

অমর একুশে গ্রন্থমেলা-২০২৪ এ মেলায় আসছে তরুণ কবি ও সাংবাদিক হাবিবুর রহমান বাবু’র কাব্যগ্রন্থ “শাড়ি পরে এসো”। গ্রন্থটি বের হচ্ছে সাহিত্যদেশ থেকে। প্রচ্ছদ এঁকেছেন শিল্পী কাউসার মাহমুদ।

বাবু’র এ গ্রন্থটি নিয়ে বাংলাদেশ রাইটার্স ফোরাম’র সভাপতি কবি প্রত্যয় জসিম বলেন- “শাড়ি পরে এসো” হাবিবুর রহমান বাবু’র প্রথম কবিতার বই। গ্রন্থটির নাম শুনেই বুকের পাঁজরে ঝড় বয়ে যায়। কবি তার প্রেয়সীকে অনুনয় করে বলছে, শাড়ি পরে এসো। এই সহজ বাক্যের ভেতর বাঙালির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি অবিনাশী আকর্ষণ স্পষ্ট। বিশেষ দিবস ঈদ, পূজো পালা-পার্বণে বাঙালি নারীর অনিবার্য পরিধেয় শাড়ি। আধুনিকতা ও পরদেশি সংস্কৃতির তাণ্ডবে শাড়ির নিত্য ব্যবহার কমে গেলেও শাড়ি একেবারে হারিয়ে যায়নি।

কথাসাহিত্যিক ও বাসসের সিনিয়র সাংবাদিক সাংবাদিক তানভীর আলাদিন বলেন- তরুণ সাংবাদিক হাবিবুর রহমান বাবু রুচিজ্ঞানে চৌকস বলেই জানি। আশা করছি কবিতার ভূবনেও তিনি স্বকীয়তার ছাপ রাখতে সক্ষম হবে। নতুন পরিচয়ের সফলতা তাকে ছুঁয়ে যাক।

সাহিত্যদেশ’র প্রকাশক শফিক সাইফুল বলেন, দুর্দান্ত কিছু কবিতা নিয়ে লেখা হয়েছে “শাড়ি পরে এসো” গ্রন্থটি। ইতিমধ্যেই বইয়ের সব কাজ শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী গ্রন্থমেলায় এটি বাজারে আসবে। আমি আশা করি কাব্যগ্রন্থটি পাঠক প্রিয়তার শীর্ষে জায়গা করে নেবে।

হাবিবুর রহমান বাবু’র জন্ম ১৯৮৯ সালের ৩১ ডিসেম্বর। পিতা মো. মিনাজ মিয়া, ব্যবসায়ী। মাতা খাইরুননেছা, গৃহিণী। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি মেজো। বাবা-মা ভাই-বোন নিয়ে জন্মস্থান রাজধানীর খিলগাঁওয়ে বসবাস করেন। পৈত্রিক বাড়ি কুমিল্লার হোমনা উপজেলায়। পেশায় সাংবাদিক। ভালোবাসেন সংগঠন ও লেখালেখি । তিনি ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি) এর কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ঢাকাস্থ ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম’ এবং রোটারি ক্লাব অফ আহসান মঞ্জিল-এর সদস্য।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি