1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

মেলায় এলো ইমন চৌধুরীর ‘অচিন ফুলের সুবাস’

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪

অমর একুশে বইমেলায় প্রকাশিত হলো এ সময়ের পাঠকপ্রিয় লেখক ইমন চৌধুরীর নতুন উপন্যাস ‘অচিন ফুলের সুবাস’। প্রথম দিনই মেলায় এলো লেখকের নতুন এ উপন্যাসটি। আয়তনে খানিকটা দীর্ঘ এ উপন্যাসটি প্রকাশ করেছে গ্রন্থকুটির।

এ প্রসঙ্গে ইমন চৌধুরী বলেন, পৃষ্ঠা সংখ্যার দিক থেকে এ উপন্যাসটি আমার আগের উপন্যাসগুলোর চেয়ে খানিকটা দীর্ঘ। মফস্বলের আটপৌরে জীবন যখন রাজধানীর নাগরিক জীবনের সঙ্গে এসে মেশে; তখন জীবনের যে বাঁক বদলের চিত্র আমরা দেখতে পাই, তার বিস্তৃত চিত্র খোঁজার চেষ্টা করেছি আমি এ উপন্যাসে। একদিকে প্রেম বা রোমান্স, অন্যদিকে মানবিকতার অন্য এক অধ্যায় এ উপন্যাসের একটি বিশেষ দিক বলা যেতে পারে। টুশি নামে এক যুবতীর গল্প বলতে চেয়েছি আমি এ উপন্যাসে। মফস্বলের ছোট্ট পৃথিবী ছেড়ে স্বাধীনচেতা টুশি নিজের পরিচয় খুঁজে নিতে পা রেখেছিল রাজধানী ঢাকায়। টুশির জানা ছিল না এক জীবনে এত গল্প লুকিয়ে আছে! তৌফিক, মিনার, শায়লা বা পারমিতা কী করে যেন একে একে সবাই টুশির জীবনের বাঁক বদলের গল্প হয়ে উঠে। সবমিলিয়ে আশা করি পাঠকের ভালো লাগবে উপন্যাসটি।”

উপন্যাসটির প্রচ্ছদ করেছেন রাজীব হাসান। প্রচ্ছদের নামলিপি শিল্পী উত্তম সেন। বইটির মুদ্রিত মূল্য ৪৩০ টাকা। মেলায় পাওয়া যাবে গ্রন্থকুটিরের স্টলে (স্টল নম্বর ১৮০, ১৮১, ১৮২, ১৮৩)।

এছাড়া ঘরে বসেই দেশের যে কোনো প্রান্ত থেকে রকমারিসহ অনলাইন বুকশপগুলো থেকে পাঠকরা সংগ্রহ করতে পারবেন লেখকের নতুন এ উপন্যাসটি।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি