1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

পুনম কাণ্ডের পর বিস্ফোরক তথ্য জানালেন জয়া

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪

 

এমনিতেই বিভিন্ন সময়ে ঘটানো বিভিন্ন কর্মকাণ্ডের কারণে যথেষ্ট বিতর্কিত ও সমালোচিত বলিউডের নামকাওয়াস্তে অভিনেত্রী পুনম পান্ডে। সম্প্রতি নিজের মৃত্যুর ঘোষণা দিয়ে আবারও চরম বিতর্কিত ও সমালোচিত হয়েছেন।যদিও নিজের মৃত্যু ঘোষণার মাত্র একদিন পরেই ভিডিওবার্তায় জানান, তিনি বেঁচে আছেন। তার ভাষ্য – মূলত স্যার্ভিকাল ক্যানসার নিয়ে মানুষকে সচেতন করতেই এমন অভিনব কাণ্ড ঘটিয়েছিলেন তিনি। এমন বিতর্কিত ঘটনায় বেশ সমালোচনার মুখে পড়েন তিনি। বিশেষ করে মডেল-অভিনেত্রীর মৃত্যুর মতো স্পর্শকাতর বিষয় নিয়ে প্রচারণার এই কৌশলকে ভালোভাবে নেয়নি কেউ। এদের মধ্যেই একজন হলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

জয়া আহসান বাংলাদেশী গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, তার সঙ্গেও একবার এমন কিছু হয়েছিল। কিন্তু জয়া মনে করেন, সবকিছুর একটা পরিমিতিবোধ থাকা উচিত। সীমা ছাড়িয়ে সচেতনার বার্তা দেওয়া উচিত নয়।
এই বিষয়ে তিনি বলেন, আমার ক্ষেত্রেও একবার এমন হয়েছিল। বাংলাদেশের একটি বিজ্ঞাপনী সংস্থা এসেছিল জয়া আহসান হারিয়ে গেছে – এমন এক ভাবনার ছিল ক্যাম্পেইন বিজ্ঞাপনের প্রস্তাব নিয়ে। কিন্তু আমাদেরও মনে রাখা দরকার, আমাদের দায়িত্বের কথা। আমাদের ভক্তদের জন্যই আমাদের অস্তিত্ব, তাদের কথা ভুলে গেলে চলবে না। তাই তো সেটাতে আমি তখন সায় দেইনি।

শুধু জয়া নিজেই নয়, বলিউড তারকারাও পুনমের কঠোর সমালোচনা করেছেন। কেউ তাকে গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন। যদিও মৃত্যুর গুজব ছড়ানোর পর থেকে এখন নীরব ভূমিকাতেই রয়েছেন পুনম পান্ডে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি