1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

বই মেলা

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪

বই মেলা
-মোহাম্মদ তাজুর ইসলাম

বই এর বাজার বাংলা বাজার বই মেলা উদ্যানে
বাংলা ভাষার প্রধান উৎসব বিশ্ববাসী তা জানে।
বই কিনবো বই পড়বো দেবো উপহার
বই হোক আজ নিত্য সঙ্গী উদ্দেশ্য সবার।
হাজার হাজার নতুন বই এ মেলায় আসে
কোনটা ছেড়ে কোনটা কিনবে,ধূলি খেয়ে কাসে।
গদ্যে থাকুক বানান ভুল কাব্যে না থাক ছন্দ
মেলায় সকল স্টলে তবু নতুন বইয়ের গন্ধ।
বাবা চাচার কোলে চড়ে আসছে খুকু খোকা
বাসায় গিয়ে বই ছিঁড়ে হবে বইয়ের পোকা।
বউ বাচ্চা নিয়ে যারা মেলায় ঘুরতে আসে
ছড়ার পরে রূপকথার বই প্রিয় তাদের কাছে।
ভূত-পেত্নি আর যাদুর বই খুঁজছে কেহকেহ
পাঠক কেহ নাটক কিনবে আছে কি সন্দেহ।
উপন্যাস আর গল্পের বই বিক্রি সবার আগে
প্রবন্ধের বই ধরিয়ে দিতে শিষ্য থাকা লাগে।
বিশ্বখ্যাত শিল্প রসের পেতে কিছু স্বাদ
ভিন্ন ভাষা হতে দেদার চলছে অনুবাদ।
বই কেনার ছলে কেহ আসছে বারেবারে
জীবন সাথী নির্বাচন ও সেরে ফেলতে পারে।
প্রতিদিনই আসছে তবু ক্রেতা নহে খাঁটি
ফেরার পথে খেয়ে নিচ্ছে ফুসকা কয়েক বাটি।
নতুন নতুন বই কিনে ড্রয়িং রুম সাজায়
বিক্রি নেই বলে কেহ ভাঙ্গা রেকর্ড বাজায়।
শত শত নতুন বই ছড়ায় জ্ঞানের আলো
বিখ্যাত সব লেখকেরও মুখটা তবু কালো।
গ্রন্থস্বত্ব আছে কেবল পকেট পুরো ফাঁকা
ঘাড়ের সাথে মেরুদন্ড হয়ে যাচ্ছে বাঁকা।
বিক্রি যতই ভালো হোক লেখক মরে ভাতে
প্রকাশকগন দিনেদিনে উঠছে বটে জাতে।
বইয়ের থেকে দীর্ঘজীবি হবে বই মেলা।
লেখকদের নিঃস্ব করার বন্ধ হোক খেলা।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি